Skip to content
Bangla Hunt
3
  • টেক নিউজ
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • রাজনীতি
  • রাশিফল
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন
  • টেক নিউজ
  • চাকরির খবর
  • টাকা পয়সা
  • ভাইরাল
  • আবহাওয়া
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • অন্যান্য

  • অপারেশন বেঙ্গল
  • দিদিগিরি
  • প্রিমিয়াম
  • ব্র্যান্ড ষ্টুডিও
  • বোধন
  • সোশ্যাল সামিট
  • বাংলাহান্ট স্পোর্টস ক্লাব

Home - টাকা পয়সা - PF অ্যাকাউন্ট নিয়ে নতুন সুবিধা, কর্মীদের জন্য কী ব্যবস্থা করল EPFO?

PF অ্যাকাউন্ট নিয়ে নতুন সুবিধা, কর্মীদের জন্য কী ব্যবস্থা করল EPFO?

Debapriya

Published on: September 15, 2026

Debapriya

Published on: September 15, 2026

EPFO Get PF Updates on WhatsApp
Google News
Follow

বাংলা হান্ট ডেস্কঃ PF অ্যাকাউন্ট নিয়ে গুরুত্বপূর্ণ কোনও তথ্য জানতে এখন বারবার EPFO অফিসে যাওয়ার প্রয়োজন নেই। কর্মীদের সুবিধার কথা মাথায় রেখে WhatsApp-এ নতুন পরিষেবা শুরু করল Employees’ Provident Fund Organisation বা EPFO। অফিসিয়াল WhatsApp চ্যানেলের মাধ্যমে সদস্যদের PF সংক্রান্ত নিয়ম, পরিষেবা এবং বিভিন্ন প্রয়োজনীয় খবর জানানো হবে।

KPS Admission 2026
SNU Admission 2026

কীভাবে WhatsApp-এ EPFO-র সঙ্গে যুক্ত হবেন?

EPFO-র তরফে সদস্যদের অফিসিয়াল WhatsApp চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। সংস্থার X অ্যাকাউন্ট থেকেও সেই চ্যানেলে যোগ দেওয়ার লিঙ্ক দেওয়া হয়েছে। সদস্যরা EPFO-র সরকারি সূত্রে দেওয়া লিঙ্কে ক্লিক করেই চ্যানেলে যুক্ত হতে পারবেন। তবে এ ক্ষেত্রে সতর্ক থাকাও জরুরি। কোনও অচেনা নম্বর বা সন্দেহজনক লিঙ্ক থেকে WhatsApp চ্যানেলে যোগ না হয়ে EPFO-র অফিসিয়াল সূত্র ব্যবহার করতে হবে।

কী কী খবর মিলবে সেখানে?

WhatsApp চ্যানেলের মাধ্যমে জানাবে EPFO সদস্যরা যে বিষয়গুলির তথ্য পাবেন, সেগুলি হল –

  1. EPF থেকে অগ্রিম টাকা তোলার নিয়ম ও পদ্ধতি।
  2. চাকরিতে ফের যোগ দেওয়ার পর PF-এ টাকা জমা দেওয়ার নিয়ম।
  3. Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana সংক্রান্ত খবর।
  4. PF এবং EPFO-র বিভিন্ন পরিষেবার আপডেট।
  5. EPF-এর নিয়ম ও সুবিধা বোঝাতে সচেতনতামূলক ভিডিয়ো।
  6. ক্লেম এবং অন্যান্য পরিষেবা নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা।

শুধু লিখিত আপডেট নয়, PF-এর নিয়ম ও পরিষেবা সহজে বোঝানোর জন্য বিভিন্ন শিক্ষামূলক YouTube ভিডিয়োর লিঙ্কও WhatsApp চ্যানেলে দেওয়া হবে।

PF ব্যালান্সও কি WhatsApp-এ জানা যাবে?

এখানে একটি বিষয় পরিষ্কার করে দেওয়া হয়েছে। নতুন WhatsApp চ্যানেলটি মূলত PF সংক্রান্ত খবর ও তথ্য জানানোর জন্য। ব্যক্তিগত PF ব্যালান্স, পাসবুক বা নির্দিষ্ট কোনও ক্লেমের তথ্য এই চ্যানেলের মাধ্যমে পাওয়া যাবে না। এই ধরনের তথ্যের জন্য EPFO-র অফিসিয়াল পোর্টাল বা সংশ্লিষ্ট পরিষেবা ব্যবহার করতে হবে।

PF অ্যাকাউন্টে কী কী সুবিধা থাকে?

EPF কর্মীদের ভবিষ্যতের সঞ্চয়ের একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা। নিয়ম অনুযায়ী কর্মী এবং নিয়োগকর্তা দু’পক্ষই PF-এ টাকা জমা করেন। সেই টাকার উপর সুদও পাওয়া যায়। চাকরি পরিবর্তন করলেও UAN-এর মাধ্যমে PF সংক্রান্ত তথ্য ধরে রাখা যায়। নির্দিষ্ট নিয়ম ও শর্ত মেনে প্রয়োজনের সময় PF থেকে অগ্রিম টাকা তোলার সুযোগ রয়েছে। নতুন চাকরিতে যোগ দেওয়ার পর পুরনো PF অ্যাকাউন্টও ট্রান্সফার করা যায়।

EPFO Get PF Updates on WhatsApp

আরও পড়ুনঃ বাসে উঠলেই ২০ টাকা? পুজোর পর ভাড়া বাড়ানো নিয়ে বড় ইঙ্গিত পরিবহণমন্ত্রীর

এছাড়া EPFO অ্যাকাউন্টে নমিনি যুক্ত করার সুবিধাও রয়েছে। ফলে অবসরকালীন সঞ্চয়ের পাশাপাশি পরিবারের আর্থিক সুরক্ষার ক্ষেত্রেও PF গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Related Stories

View All
All government services now available at Seva Setu camps

এক ছাতার তলায় সব সরকারি পরিষেবা, কবে কোথায় বসছে সেবা সেতু ক্যাম্প?

annapurna yojana(90)

দু’দিন পরই ছাড়া হবে টাকা! এরই মধ্যে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় সুখবর দিলেন মুখ্যমন্ত্রী

EPFO Get PF Updates on WhatsApp

PF অ্যাকাউন্ট নিয়ে নতুন সুবিধা, কর্মীদের জন্য কী ব্যবস্থা করল EPFO?

Indian Railways booking rules on RailOne for monthly tickets in someone else's name

অন্যের নামে মান্থলি টিকিট বুকিং, RailOne অ্যাপে কীভাবে করবেন? জানুন

Breaking News

View All
Government Of West Bengal(55)

DA-র পর ফের সুখবর! সরকারি কর্মী ও পেনশনারদের জন্য নয়া সুবিধা, বিজ্ঞপ্তি জারি অর্থ দপ্তরের

September 15, 2026
LPG Cylinder pressure on middle class pockets gas prices cross rs

গ্যাসের দাম ১০০০ পার! কলকাতা-সহ কোন শহরে কত হল ১৪ কেজি সিলিন্ডারের দাম?

September 15, 2026
Sakharav Sarkar is BJP candidate in Rejinagar by election

রেজিনগরের লড়াইয়ে অভিজ্ঞ মুখ, বিজেপির প্রার্থী হলেন দলের প্রাক্তন জেলা সভাপতি শাখারভ

September 15, 2026

পুজোর জন্য বড় ধামাকা রেলের, আরও ৩ জোড়া স্পেশ্যাল ট্রেনের ঘোষণা, জেনে রাখুন রুট

September 15, 2026
Chandranath's mother, Hasi Rani Rath is candidate in Nandigram

নন্দীগ্রামে চমক BJP-র, প্রয়াত PA চন্দ্রনাথের মা হাসি রানি রথকে প্রার্থী গেরুয়া শিবিরের

September 15, 2026
Indian Railways facilities at 3 stations ahead of puja

শিয়ালদহ-সহ ৩ স্টেশনে বদল, পুজোর আগেই নতুন সুবিধা আনছে রেল…

September 15, 2026

বাংলা খবর মানেই বাংলা হান্ট!

+91 8910175874

banglahunt@gmail.com

Stay Connected

About Us

Contact Us

Advertise With Us

Privacy Policy

Terms & Conditions

Ethics Policy

Fact Checking

Correction Policy

Editorial Team

Copyright © 2025 Banglahunt Digital Media
News
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আবহাওয়া
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • চাকরির খবর
  • টাকা পয়সা
  • টেক নিউজ
  • বিনোদন
  • ভাইরাল
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • অন্যান্য