ভারতীয় দলে খেলার যোগ্যতাই নেই বৈভব সূর্যবংশীর! ১৫ বছরের বিস্ময় বালককে নিয়ে কড়া মন্তব্য প্রাক্তন তারকার

Published on:

Published on:

Vaibhav Suryavanshi skips mutton chicken and eats this dish.
Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আপাতত ভারতীয় দলের (Indian Cricket Team) হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে নিজের যোগ্যতার প্রমাণ দেওয়া সত্ত্বেও দলের প্রথম একাদশে জায়গা পাচ্ছেন না ১৫ বছর বয়সী বিস্ময় বালক বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। তবে ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর তাকে ভরসা দিয়েছেন যে যখন তাকে সুযোগ দেওয়া হবে তখন পরপর ম্যাচে সুযোগ পাবেন তিনি। কিছুদিন আগে টেস্ট ক্রিকেটকে (Test Cricket) ফের জনপ্রিয় করে তোলার লক্ষ্যে সূর্যবংশীর মতো ক্রিকেটারদের সুযোগ দেওয়ার দাবি তুলেছিলেন অনেকেই। তবে এবার তাকে নিয়ে কড়া মন্তব্য করলেন ভারতীয় বংশোদ্ভূত প্রাক্তন ইংরেজ স্পিনার মন্টি পানেসার (Monty Panesar)।

বৈভবের এই বিষয়টি নিয়ে বিতর্ক থাকলেও, কেউ কেউ আবার টেস্ট ক্রিকেটে তাঁর ভবিষ্যৎ সম্ভাবনা নিয়েও আলোচনা করছেন। হাতে খুব কম সংখ্যক ‘রেড-বল’ বা দীর্ঘ ফরম্যাটের ম্যাচ থাকায় টেস্ট দলে ডাক পাওয়ার মতো অবস্থানে তিনি এখনও নেই। তা সত্ত্বেও, তিনি আদৌ ওই ফরম্যাটে খেলার যোগ্য হয়ে উঠতে পারবেন কি না, তা নিয়ে অনেকে আগাম ধারণা করার চেষ্টা করছেন।

কিন্তু এই বিষয়ে ইংল্যান্ডের প্রাক্তন স্পিনার মন্টি পানেসার বেশ কঠোর অবস্থান নিয়েছেন। সম্প্রতি অজি কিংবদন্তি মাইকেল ক্লার্কের সঙ্গে একটি পডকাস্টে অংশ নিয়েছিলেন ২০১১ সালে ইংল্যান্ডের ভারত সফরে ভারতীয় দলের ব্যাটিংকে চূড়ান্ত হেনস্থা করা এই তারকা স্পিনার সেখানে ভবিষ্যদ্বাণী করেন যে, টেস্ট ম্যাচে ‘সূর্যবংশী’ সফল হতে পারবেন না, কারণ তাঁর মতে তাঁর মধ্যে “সঠিক টেকনিক”-এর অভাব রয়েছে।

আরও পড়ুন: BCCI-এর শতবর্ষ উপলক্ষে মুখোমুখি হবে ভারত বনাম গোটা বিশ্ব ক্রিকেট একাদশ? জানুন বিস্তারিত…

অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের সঙ্গে ‘বিয়ন্ড২৩ ক্রিকেট পডকাস্ট’-এ আলাপচারিতার সময় পানেসার বলেন, “সূর্যবংশীর টেস্ট ক্রিকেটে মানিয়ে নেওয়ার বিষয়টি আমি কল্পনাও করতে পারছি না। বর্তমানে একমাত্র হ্যারি ব্রুকই (ইংল্যান্ড অধিনায়ক) টেস্ট ও টি-টোয়েন্টি—উভয় ফরম্যাটের র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ১০-এ রয়েছেন। তবে আমার মনে হয় না সূর্যবংশীর সেই টেকনিক বা কৌশলগত দক্ষতা রয়েছে।”

আরও পড়ুন: ভারতের সেরা তারকা নন কোহলি বা রোহিত! এই ক্রিকেটারকে এগিয়ে রাখলেন প্যাট কামিন্স

পানেসার এমন মন্তব্য করলেও সাম্প্রতিক অতীতে দলীপ ট্রফির মতো ভারতের ঘরোয়া লাল বলের টুর্নামেন্ট খেলে সূর্যবংশী প্রমাণ করেছেন যে তিনি দীর্ঘতর ফরম্যাটেও সফল হওয়ার ক্ষমতা রাখেন। তবে প্রাক্তন ভারতীয় অধিনায়ক এবং কোচ রাহুল দ্রাবিড় এই বিষয়ে ধীরে চলো নীতি অবলম্বন করে এগোতে পরামর্শ দিয়েছেন টিম ম্যানেজমেন্টকে। ঘরোয়া ক্রিকেটে যথেষ্ট সুযোগ দিয়ে তাকে তৈরি করে তবেই ভারতীয় টেস্ট দলে তাকে সুযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন দ্রাবিড়।