ঐতিহ্যবাহী বারুণী মেলায় যাবেন? পুণ্যার্থীদের জন্য একগুচ্ছ স্পেশ্যাল ট্রেনের ব্যবস্থা রেলের

Published on:

Published on:

Indian Railways multiple train schedules changed on Sealdah-Ranaghat-Gede section
Follow

বাংলাহান্ট ডেস্ক : বিভিন্ন উৎসব পার্বণ উপলক্ষে বিশেষ ট্রেনের ব্যবস্থা করে থাকে ভারতীয় রেল (Indian Railways)। আগামী ১৬ মার্চ রয়েছে বারুণী স্নান। আর তাকে কেন্দ্র করেই আয়োজিত হতে চলেছে বারুণী মেলা। ঐতিহাসিক এই মেলার জন্য এবার বিশেষ ট্রেনের ঘোষণা করল ভারতীয় রেল। পুণ্যার্থীদের সুবিধার্থে একগুচ্ছ মেলা স্পেশ্যাল ট্রেনের বন্দোবস্ত করা হয়েছে।

একাধিক স্পেশ্যাল ট্রেনের ঘোষণা করল ভারতীয় রেল (Indian Railways)

রেল সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ১৫ মার্চ ০৫০৩০ কাঠগোদাম-ঠাকুরনগর স্পেশাল ট্রেন কাঠগোদাম থেকে ছেড়ে রাত ৮ টা ৪০ এ পৌঁছাবে ঠাকুরনগরে। পরদিন ০৫০২৯ ঠাকুরনগর-কাঠগোদাম স্পেশ্যাল ট্রেন সকাল ১০ টা ২০ তে ঠাকুরনগর থেকে ছেড়ে ১৮ মার্চ সাড়ে ১১ টায় পৌঁছাবে কাঠগোদাম। ট্রেনটি যাত্রাপথে নৈহাটি, ব্যান্ডেল, বর্ধমান, বোলপুর, শান্তিনিকেতন, সাঁইথিয়া, রামপুরহাট, পাকুড়, মালদহ টাউন স্টেশনে থামবে। ০৫৬০৪ লামডিং-বনগাঁ লোকাল ১৫ মার্চ সকাল ৭ টা ১০ এ লামডিং স্টেশন থেকে ছেড়ে সকাল ১১ টায় পৌঁছাবে ঠাকুরনগর স্টেশনে। আর ১৯ মার্চ লামডিং স্টেশনে পৌঁছাবে ট্রেনটি। ঠাকুরনগর, নৈহাটি, ব্যান্ডেল, বর্ধমান, শান্তিনিকেতন, সাঁইথিয়া, রামপুরহাট, পাকুড়, মালদহ টাউন স্টেশনে হল্ট দেবে ট্রেনটি।

Few special trains arranged by Indian Railways

জেনে রাখুন সময়সূচী: ০৮৫৬৩ জগদলপুর-ঠাকুরনগর স্পেশ্যাল ট্রেন ১৫ মার্চ সকাল ৮ টায় জগদলপুর স্টেশন থেকে ছেড়ে ১০ টা ৪৫ এ ঠাকুরনগর পৌঁছাবে আর তার পরদিন ০৮৫৬৪ ঠাকুরনগর-জগদলপুর স্পেশাল ট্রেন (Indian Railways) ঠাকুরনগর স্টেশন থেকে সন্ধ্যা ৬ টায় ছেড়ে রাত ১০ টা ৪৫ এ জগদলপুর পৌঁছাবে। ০৫৪৬৪ আলিপুরদুয়ার-বনগাঁ স্পেশ্যাল ১৫ মার্চ রাতে আলিপুরদুয়ার থেকে ছেড়ে পরদিন বেলা ১২ টায় পৌঁছাবে বনগাঁ। ০৫৪৬৩ বনগাঁ-আলিপুরদুয়ার স্পেশ্যাল রাত ১০ টা ৫০ এ বনগাঁ থেকে ছেড়ে ১৮ মার্চ সন্ধ্যা সাড়ে ৭ টায় পৌঁছাবে আলিপুরদুয়ার। ০৮৩৭৩ কেসিংগ-ঠাকুরনগর স্পেশাল ট্রেন ১৬ মার্চ বিকেল ৪ টে ১০ এ কেসিংগ থেকে ছেড়ে পরদিন সকাল ১০ টা ৪৫ এ ঠাকুরনগরে পৌঁছাবে। ০৮৩৭৪ ঠাকুরনগর-কেসিংগ ট্রেনটি ঠাকুরনগর থেকে রাত সাড়ে ৮ টায় ছেড়ে ১৮ মার্চ দুপুর ২ টো ৪৫ মিনিটে পৌঁছাবে কেসিংগ।

আরও পড়ুন : ভোট ঘোষণার আগেই সাপ্লিমেন্টারি লিস্ট নিয়ে জল্পনা, ২৬-এর নির্বাচনে ভোট দিতে পারবেন ‘বিচারাধীন’রা?

থাকছে স্পেশ্যাল ইএমইউ: আরও জানা গিয়েছে, ১৬-২০ মার্চ পর্যন্ত ২৮ টি ইএমইউ স্পেশ্যাল ট্রেন চালানো হবে। ১৬ মার্চ গেদে-ঠাকুরনগর স্পেশাল ভায়া রানাঘাট-বনগাঁ, লালগোলা-ঠাকুরনগর স্পেশাল ভায়া রানাঘাট-বনগাঁ, নামখানা-ঠাকুরনগর স্পেশাল ভায়া বালিগঞ্জ-দমদম, ক্যানিং-ঠাকুরনগর স্পেশাল ভায়া বালিগঞ্জ-দমদম ট্রেন চালানো হবে। এছাড়া ১৭-১৮ মার্চ গেদে-ঠাকুরনগর স্পেশাল ভায়া রানাঘাট-বনগাঁ, ক্যানিং-ঠাকুরনগর স্পেশাল ভায়া বালিগঞ্জ-দমদম, লালগোলা-ঠাকুরনগর স্পেশাল ভায়া রানাঘাট-বনগাঁ, নামখানা-ঠাকুরনগর স্পেশাল ভায়া বালিগঞ্জ-দমদম ট্রেন পৌঁছাবে ঠাকুরনগর স্টেশনে।

আরও পড়ুন : রাত পোহালেই শহরে মোদী, কোন কোন রাস্তায় হবে যান নিয়ন্ত্রণ? বিজ্ঞপ্তি দিল কলকাতা পুলিশ

১৯ এবং ২০ মার্চ ঠাকুরনগর স্টেশনে পৌঁছাবে লালগোলা-ঠাকুরনগর স্পেশাল, নামখানা-ঠাকুরনগর স্পেশাল ট্রেন। অন্যদিকে ঠাকুরনগর থেকে ছাড়বে ঠাকুরনগর-লালগোলা স্পেশাল এবং ঠাকুরনগর-নামখানা স্পেশ্যাল।