বাংলাহান্ট ডেস্ক : এসআইআর চূড়ান্ত তালিকায় বহু ভোটারের নামের উপরে বসেছে ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ স্ট্যাম্প। প্রায় ৬০ লক্ষ ভোটার রয়েছে বিচারাধীন তালিকায়। এই ভোটারদের মধ্যে কাদের ভোটাধিকার থাকবে, কারা পারবেন ছাব্বিশের নির্বাচনে (Assembly Election) ভোট দিতে পারবেন, সেটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। নির্বাচনের নির্ঘন্ট প্রকাশের আগেই কি সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হবে?
নির্বাচন (Assembly Election) ঘোষণার আগে বেরোবে সাপ্লিমেন্টারি লিস্ট?
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের বিষয়টি নিয়ে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল একটি বৈঠক ডাকেন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক থেকে মুখ্যসচিব এবং অন্যান্য আধিকারিকরাও ছিলেন ওই বৈঠকে। সূত্রের খবর, সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করার জন্য নির্বাচন কমিশনের সফটওয়্যারে কিছু বদল আনা হতে পারে। এর জন্য কমিশন পাঁচ দিনের সময় চেয়ে নিয়েছে।

কবে হবে নির্ঘন্ট ঘোষণা: সুপ্রিম কোর্ট আরও নির্দেশ দিয়েছিল, বিচারাধীন যেসব ভোটারদের আবেদন খারিজ হবে, তাদের আবেদনের জন্য ট্রাইব্যুনাল গঠন করতে হবে। সে বিষয়েও এদিন আলোচনা হয়। নির্বাচন (Assembly Election) কমিশন সূত্রে খবর, আগামী সপ্তাহেই পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে হতে পারে ভোটের দিনক্ষণ ঘোষণা। কিন্তু তার আগে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা যাবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে খোদ কমিশনের কর্তাদেরই।
আরও পড়ুন : ধর্মঘটের দিন অনুপস্থিত থাকলেই ‘ডাইস নন’, কর্মীদের বেতন কাটার কড়া নির্দেশ নবান্নের
কত নথির নিস্পত্তি: এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল পর্যন্ত প্রায় সাড়ে ১৩ লক্ষ বিচারাধীন ভোটারের নথির নিস্পত্তি হয়েছে। তবে এদের মধ্যে কতজন ভোট দিতে পারবেন তা এখনও স্পষ্ট নয়। জানা যাচ্ছে, মঙ্গলবার সুপ্রিম কোর্টে নিস্পত্তি হওয়া প্রায় ১০ লক্ষ বিচারাধীন ভোটারের রিপোর্ট জমা দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তার মধ্যে থেকে প্রায় ৩০ শতাংশ ফেল করেছেন। যেসব বিচারাধীন ভোটাররা ফেল করবেন তাদের আবেদনের নিস্পত্তির জন্য একটি ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত।
আরও পড়ুন : LPG সঙ্কটের মাঝে রেশনে ফিরল কেরোসিন, বাংলার জন্য কতটা বরাদ্দ কেন্দ্রের?
সূত্রের খবর, ট্রাইব্যুনাল কবে গঠিত হবে তা এখনও স্পষ্ট নয়। কারণ এদিনের বৈঠকে হাইকোর্টের ১৫০ জন প্রাক্তন প্রধান বিচারপতি এবং বিচারকদের একটি তালিকা তৈরি করা হয়েছে। যদিও তাঁদের মধ্যে থেকে কতজন এই দায়িত্ব নিতে সম্মত হবেন তা এখন ঠিক নেই। তাই সাপ্লিমেন্টারি লিস্ট থেকে বাদ পড়া ভোটাররা কবে আবেদন জানাতে পারবেন তা এখনও ঠিক হয়নি।












