ধর্মঘটের দিন অনুপস্থিত থাকলেই ‘ডাইস নন’, কর্মীদের বেতন কাটার কড়া নির্দেশ নবান্নের

Published on:

Published on:

Nabanna
Follow

বাংলাহান্ট ডেস্ক : আজ শুক্রবার রাজ্যজুড়ে অবিলম্বে ডিএ বৃদ্ধির দাবিতে এই ধর্মঘট ডেকেছে বহু সরকারি কর্মচারী (Government Employees) এবং শিক্ষক সংগঠন। কিন্তু এই ধর্মঘট নিয়ে প্রথম থেকেই কড়া অবস্থানে রয়েছে নবান্ন। ইতিমধ্যেই অর্থ দফতরের তরফে একটি নির্দেশিকা জারি করে স্পষ্ট করে দেওয়া হয়েছে, অফিসে অনুপস্থিত থাকলে সেদিনের বেতন পাবেন না সরকারি কর্মচারীরা।

ধর্মঘটের দিন কর্মীদের (Government Employees) অনুপস্থিতি নিয়ে কড়া রাজ্য

রাজ্যের অর্থ দফতরের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে, সেখানে জানানো হয়েছে, সমস্ত সরকারি অফিস এদিন স্বাভাবিক ভাবেই খোলা থাকবে। সরকারি অনুদানপ্রাপ্ত অফিসগুলিও খোলা থাকবে এদিন। সমস্ত কর্মীকেই উপস্থিত থাকতে হবে অফিসে। নির্দেশিকায় বলা হয়েছে, এদিন কোনও কর্মীকেই অর্ধদিবস বা পূর্ণ দিবস ক্যাজুয়াল লিভ কিংবা অন্য কোনও ধরণের ছুটি দেওয়া হবে না।

Government employees salary will be not given if absent on strike day

কী বলা হয়েছে নির্দেশিকায়: নির্দেশিকা অনুযায়ী, শুক্রবার কেউ যদি অনুপস্থিত থাকেন তবে তাকে ‘ডাইস নন’ বলে গণ্য করা হবে। মিলবে না কোনো বেতন। কোনও কর্মী (Government Employees) যদি এদিন অনুপস্থিত থাকেন, তবে তার কাছে শোকজ নোটিশ পাঠানো হবে সংশ্লিষ্ট দফতর কর্তৃপক্ষের তরফে। অনুপস্থিতির জন্য কেন তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না সেই ব্যাখ্যা দিতে হবে সংশ্লিষ্ট কর্মীকে।

আরও পড়ুন : রান্নার গ্যাসের সঙ্কট, নৈহাটির বড়মার মন্দিরে বন্ধ ভোগ বিতরণ

পাঠানো হবে শোকজ নোটিশ: সন্তোষজনক জবাব পেলে এবং প্রয়োজনীয় নথি জমা দিলে প্রাপ্য ছুটি মঞ্জুর করা হতে পারে। নয়তো অনুপস্থিত কর্মীকে ‘ডাইস নন’ বলে গণ্য করা হবে। তবে কিছু ক্ষেত্রে ছুটি মঞ্জুর করা হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন : বাংলা বিগ বসের জন্য মাঝপথেই সিরিয়াল ছাড়ছেন এই নায়িকা?

কোনও কর্মী যদি হাসপাতালে ভর্তি হন, পরিবারে কারোর মৃত্যুজনিত শোক, ১২ মার্চের আগেই গুরুতর অসুস্থতার কারণে ছুটিতে থাকা, এছাড়া আগে থেকে অনুমোদিত চাইল্ড কেয়ার লিভ, মাতৃত্বকালীন ছুটি, মেডিকেল বা আর্নড লিভে থাকলে অনুপস্থিতি গ্রহণযোগ্য হতে পারে বলে জানা গিয়েছে।