বাংলাহান্ট ডেস্ক : খবরে পড়ে গিয়েছে শিলমোহর। বাংলা বিগ বস সঞ্চালনা করতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। স্টার জলসার এই নতুন রিয়েলিটি শোয়ের (Serial) ঘোষণাও হয়েছে ঘটা করে। কোন কোন তারকারা থাকবেন বিগ বসে তা নিয়েও চলছে জল্পনা। এর মধ্যে এক অভিনেত্রীর নাম উঠে এসেছে চর্চায়।
বিগ বসের জন্য সিরিয়াল (Serial) ছাড়তে চলেছেন অভিনেত্রী!
তিনি তৃণা সাহা। এই মুহূর্তে জলসার ‘পরশুরাম’ সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি। তবে সম্প্রতি বিগ বসের ঘোষণা অনুষ্ঠানে সঞ্চালনা করতে দেখা যায় তাঁকে। তারপরেই গুঞ্জন তুঙ্গে ওঠে, তবে কি বিগ বসে যোগ দিতে চলেছেন তৃণা? তাহলে কি সিরিয়াল থেকে মাঝপথেই বিদায় নেবেন তিনি?

টিআরপি তুঙ্গে সিরিয়ালের: এই মুহূর্তে টিআরপি তালিকায় প্রথম পাঁচেই রয়েছে ‘পরশুরাম আজকের নায়ক’। প্রথম দিন থেকেই ধারাবাহিকের (Serial) জনপ্রিয়তা তুঙ্গে। বিগ বসের জন্য কি এই সিরিয়াল মাঝপথেই ছেড়ে যাবেন তৃণা? এবার মুখ খুললেন অভিনেত্রী নিজেই।
আরও পড়ুন : গ্যাসের কালোবাজারি রুখতে বড় উদ্যোগ, পুলিশি বারাকগুলিতে ইন্ডাকশন ব্যবহারের নির্দেশ লালবাজারের
কী বললেন অভিনেত্রী: তৃণা বলেন, তটিনী পরশুরামকে ছেড়ে যাবে না। তিনি চলে গেলে পরশুরামের কী হবে? তাই এবছর আর যাওয়া হবে না তাঁর। পরের বছর যদি হয়, তাঁর ইচ্ছা তো রয়েছে। এরপর কী হয় সেটাই দেখার।
আরও পড়ুন : রান্নার গ্যাসের সঙ্কট, নৈহাটির বড়মার মন্দিরে বন্ধ ভোগ বিতরণ
আসন্ন বিগ বস নিয়ে দর্শকদের মধ্যেও প্রত্যাশা তুঙ্গে। চলতি বছর সেপ্টেম্বর মাস থেকেই শুরু হবে বিগ বসের সিজন। ছয় মাস ধরে চলবে বিগ বসের এই সিজন। তবে প্রতিযোগী কারা হবেন তা এখনও স্পষ্ট নয়।












