বাংলাহান্ট ডেস্ক : নির্বাচনের আগে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী শনিবার, ১৪ মার্চ ব্রিগেডে রয়েছে জনসভা। স্বাভাবিক ভাবেই মানুষের ঢল নামতে চলেছে এদিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। এখনও পর্যন্ত যা জানা গিয়েছে তা হল, বেলা ১ টা ২০ নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রী। এরপর ১ টা ৪৫ মিনিটে ব্রিগেডে এসে পৌঁছাবে মোদীর হেলিকপ্টার। এর জন্য শনিবার সকাল থেকেই কলকাতার (Kolkata Police) বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
শনিবার যান নিয়ন্ত্রণ করবে কলকাতা পুলিশ (Kolkata Police)
বৃহস্পতিবার কলকাতা পুলিশের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার ভোর চারটে থেকে রাত আটটা পর্যন্ত এলপিজি গ্যাস সিলিন্ডার, তেল এবং জরুরি পণ্য ছাড়া অন্য কোনও ভারী যান প্রবেশ করবে না শহরে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার এসপ্ল্যানেড ব়্যাম্প, কেপি রোড, হসপিটাল রোড, ক্যাসুরিনা এভিনিউ, লাভার্স লেন, কুইন্সওয়েতে যান নিয়ন্ত্রণ করা হবে।

কোন রাস্তায় গাড়ি নিয়ন্ত্রণ: প্রয়োজন পড়লে এই রাস্তাগুলি (Kolkata Police) থেকে অন্য পথে গাড়ি ঘুরিয়ে দেওয়া হতে পারে। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের আশপাশে, এজেসি বোস রোডের হেস্টিংস ক্রসিং থেকে ক্যাথিড্রাল রোড, হসপিটাল রোড, খিদিরপুর রোড, ক্যাসুরিনা এভিনিউ, কুইনসওয়ে লাভার্স লেনের মতো বেশ কিছু রাস্তায় গাড়ি পার্ক করা যাবে না এদিন।
আরও পড়ুন : LPG সঙ্কটের মাঝে রেশনে ফিরল কেরোসিন, বাংলার জন্য কতটা বরাদ্দ কেন্দ্রের?
যান চলাচল স্থগিত: আরও জানা যাচ্ছে, যেসব রাস্তা দিয়ে মিছিল যাবে, ভিভিআইপিরা যে রাস্তা ধরে যাবেন সেইসব রাস্তাতেও ভোর ৪ টে থেকে রাত ৮ টা পর্যন্ত কিছু সময়ের জন্য যান চলাচল, ট্রাম চলাচল স্থগিত করা হতে পারে।
আরও পড়ুন : ভোট ঘোষণার আগেই সাপ্লিমেন্টারি লিস্ট নিয়ে জল্পনা, ২৬-এর নির্বাচনে ভোট দিতে পারবেন ‘বিচারাধীন’রা?
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শনিবার ভোর ৪ টে থেকে রাত ৮ টা পর্যন্ত কোনও ভারী যান চলাচল করবে না শহরে। শুধু এলপিজি সিলিন্ডার, সিএনজি, পেট্রোলিয়াম, তেল, অক্সিজেন, লুব্রিক্যান্ট, সবজি, ফল, মাছ, দুধ, ওষুধ বহনকারী ভারী যানের ক্ষেত্রে থাকছে ছাড়।












