মেসি-কাণ্ডে বাড়ছে বিপদ! এর মাঝেই বড় সিদ্ধান্ত অরূপ বিশ্বাসের

Published on:

Published on:

Aroop Biswas
Follow

বাংলা হান্ট ডেস্কঃ মেসি-কাণ্ডে (Messi Incident) রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের (Aroop Biswas) চাপ ক্রমাগত বাড়ছে। নোটিশ দেওয়ার পরেও তিনি থানায় হাজিরা দেননি। এই আবহে বড় সিদ্ধান্ত নিয়ে নিলেন অরূপ। আগাম জামিনের মামলা থেকে সরে দাঁড়ালেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী।

বড় সিদ্ধান্ত অরূপ বিশ্বাসের- (Aroop Biswas)

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্তের আনা অভিযোগের ভিত্তিতে অরূপের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল পুলিশ। প্রতারণা, ভয় দেখানো, টিকিটে কালোবাজারি সহ বেশ কিছু ধারায় অভিযোগ দায়ের হয়। এই মামলায় অরূপকে তলব করেছিল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। তবে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা না দিয়ে বেশ কিছুদিনের সময় চেয়ে নেন।

আরও পড়ুনঃ বিয়ের আগে শারীরিক সম্পর্ক মানেই চরিত্রহীনতা নয়, স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের

তার আগেই আবার গ্রেফতারির আশঙ্কায় আগাম জামিন চেয়ে বারাসাত আদালতের দ্বারস্থ হন অরূপ। মঙ্গলবার সেই মামলার শুনানি হওয়ার কথা ছিল। তবে প্রাক্তন মন্ত্রীর আইনজীবীরা আদালতের কাছে ‘নট প্রেস’ বলে দাবি করেন। অর্থাৎ জেলা আদালতের বিচারকের কাছে তাঁরা এদিন এই মামলা উপস্থাপন করতে চান না।

এই বিষয়ে আদালত সূত্রে জানা গিয়েছে, কলকাতা হাইকোর্টে এই একই মামলা নিয়ে যাচ্ছেন অরূপ বিশ্বাস। সেই কারণেই হয়তো এই সিদ্ধান্ত নিয়েছেন। এই মামলায় সরকারি আইনজীবী দুলাল সরকার বলেন, আগাম জামিন পাবেন না এই আশঙ্কা করেই হয়তো তাঁরা মামলা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

Aroop Biswas Lionel Messi case

অন্যদিকে সোমবার অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দেয়নি কলকাতা হাইকোর্ট। গ্রেফতারির আশঙ্কা করে রক্ষাকবচ চেয়ে গতকাল আদালতে আগাম শুনানির আবেদন জানান তিনি। তবে তাতে মান্যতা দেয়নি উচ্চ আদালত। বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানান, জরুরি ভিত্তিতে নয়, বরং এই ধরনের মামলার নিয়ম মেনেই শুনানি হবে।

হাইকোর্টের বিচারপতি প্রশ্ন করেন, গ্রেফতারির আশঙ্কা যদি থাকে, তাহলে ক্রিমিনাল বেঞ্চে আবেদন করুন। এখানে কেন? সেই সঙ্গেই সাফ জানিয়ে দেন, মামলার শুনানি নিয়ম মেনেই হবে।