বাংলাহান্ট ডেস্ক : টাকা তোলা, জমা দেওয়া ছাড়াও আরও নানান প্রয়োজনে ব্যাঙ্কে (Bank Holiday) যেতে লাগে। আগামী সপ্তাহে যদি ব্যাঙ্কে কোনও প্রয়োজন থাকে তবে আগে থেকে জেনে রাখুন কবে ছুটি রয়েছে। আগামী সপ্তাহে চারদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। ২৫ থেকে ২৮ জুনের মধ্যে দেশের বিভিন্ন রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে আলাদা আলাদা দিনে।
ব্যাঙ্কে (Bank Holiday) কবে কবে ছুটি?
প্রতি মাসের শুরুতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্কের ছুটির তালিকা প্রকাশ করে। রাজ্যভেদে ছুটির দিনগুলি আলাদা হতে পারে। অর্থাৎ কিছু রাজ্যে যেদিন ব্যাঙ্ক বন্ধ রয়েছে অন্য রাজ্যে তেমনটা নাও হতে পারে। কারণ বিভিন্ন স্থানীয় উৎসবের দিনেও বন্ধ থাকতে পারে ব্যাঙ্ক।

টানা চার দিন ছুটি: আগামী সপ্তাহে টানা চার দিন ছুটি থাকতে পারে ব্যাঙ্কে। ২৫ জুন কিছু রাজ্যে মহরমের কারণে বন্ধ থাকবে ব্যাঙ্ক। বিজয়ওয়াড়ায় এদিন এদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। ২৬ জুন শুক্রবার দেশের একাধিক শহরে মহরম উপলক্ষে ব্যাঙ্ক ছুটি থাকবে।
আরও পড়ুন : কত বছর পর্যন্ত বিনা টিকিটে ভ্রমণ ট্রেনে? অনেকেই জানেন না সঠিক নিয়ম
কোথায় কবে ছুটি: দিল্লি, মুম্বই, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, লখনউ, পাটনা, ভোপাল, রাঁচি, রায়পুরের মতো বেশ কিছু শহরে ব্যাঙ্ক (Bank Holiday) ছুটি থাকবে। ২৭ জুন মাসের চতুর্থ শনিবার। তাই ওইদিন সারা দেশেই ব্যাঙ্ক বন্ধ থাকবে। রবিবার ২৮ জুনও গোটা দেশেই ব্যাঙ্ক ছুটি থাকবে।
আরও পড়ুন : কোটি কোটি কৃষক পেয়েছেন কিষাণ যোজনার টাকা, কোন ভুলে আটকে যেতে পারে অর্থ?
আরবিআই এর ছুটির তালিকা অনুযায়ী, জুন মাসে মোট ১১ দিন ব্যাঙ্ক বন্ধ থাকতে পারে। তবে রাজ্যভেদে বদল হতে পারে ছুটি। তবে ব্যাঙ্ক বন্ধ থাকলেও ডিজিটাল পরিষেবা চালু থাকবে।

















