কোটি কোটি কৃষক পেয়েছেন কিষাণ যোজনার টাকা, কোন ভুলে আটকে যেতে পারে অর্থ?

Published on:

Published on:

PM Kisan Yojana
Follow

বাংলাহান্ট ডেস্ক : গত ২০ জুন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার (PM Kisan Yojana) ২৩ তম কিস্তির টাকা প্রকাশ করা হয়েছে। হুগলি জেলার তারকেশ্বর থেকে এই টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী। তবে বহু কৃষকের নাম এবার সুবিধাভোগীদের তালিকা থেকে বাদ পড়েছে। কোন ভুলের জন্য বাদ পড়তে পারে নাম?

কতগুলি অ্যাকাউন্টে ঢুকেছে পিএম কিষাণ যোজনার (PM Kisan Yojana) টাকা?

পিএম কিষাণ যোজনা প্রকল্পের আওতায় দেশের ৯.৪৪ কোটিরও বেশি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৮,৮৮০ কোটি টাকা সরাসরি ট্রান্সফার করা হয়েছে। তবে উপভোক্তা তালিকায় থাকলেও অনেকের টাকা এখনও ঢোকেনি। কোন কোন কারণে আটকে যেতে পারে টাকা?

PM Kisan Yojana mistakes

কেন ঢোকেনি টাকা: জানা যাচ্ছে, আবেদন করার সময় ভুল ঠিকানা দেওয়া বা ভুল অ্যাকাউন্ট নম্বর দেওয়া, NCPI তে আধার সিডিং না থাকা, পিএম কিষাণ অ্যাকাউন্টে ই কেওয়াইসি সম্পূর্ণ না করা, এমন একাধিক কারণে ২৩ তম কিস্তির টাকা আটকে যেতে পারে। তবে রাজ্য সরকার যদি আপনার নাম পিএম কিষাণ পোর্টালে আপলোড করে থাকে, তাহলে চিন্তা নেই। ভুল সংশোধন করলেই বকেয়া অর্থ ঢুকে যাবে অ্যাকাউন্টে।

আরও পড়ুন : কত বছর পর্যন্ত বিনা টিকিটে ভ্রমণ ট্রেনে? অনেকেই জানেন না সঠিক নিয়ম

চেক করুন স্ট্যাটাস: কোনও কারণে যদি সরকারের তরফে আবেদন বাতিল করা হয় তাহলে এই প্রকল্পের (PM Kisan Yojana) সুবিধা আপনি পাবেন না। ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা তা অনলাইনেই চেক করে নিতে পারবেন। এর জন্য প্রথমেই যান অফিশিয়াল পিএম কিষাণ যোজনার ওয়েবসাইট pmkisan.gov.in এ।

আরও পড়ুন : প্রবাহর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ, তাও স্বামীর ‘নন্দী’ পদবী কেন ছাড়ছেন না দেবলীনা?

এরপর হোমপেজে Beneficiary Status অপশনে ক্লিক করলে নতুন একটি পেজ খুলবে। সেখানে আধার নম্বর, মোবাইল নম্বর বা রেজিস্ট্রেশন নম্বর লিখুন। এরপর ক্যাপচা দিয়ে Get Data অপশনে ক্লিক করলেই অ্যাকাউন্ট ও পেমেন্ট সংক্রান্ত সমস্ত তথ্য দেখিয়ে দেওয়া হবে।