আজ থেকে ফ্রি বাস পরিষেবা! ‘জিরো ব্যালেন্স টিকিট’ কাটতে কী কী নথি লাগবে? মহিলারা জানুন

Published on:

Published on:

মহিলাদের জন্য রাজ্য জুড়ে ফ্রি বাস পরিষেবা চালু হয়ে গেল
Follow

বাংলা হান্ট ডেস্কঃ একের পর এক প্রতিশ্রুতি পূরণ করে চলেছে বিজেপি সরকার। ক্ষমতায় আসার আগেই রাজ্যের মহিলাদের জন্য ফ্রি বাস পরিষেবার (Free Bus Service) প্রতিশ্রুতি দিয়েছিল পদ্ম শিবির। সোমবার থেকে সেই পরিষেবা শুরু হয়ে গেল। আজ থেকে সরকারি বাসে আর মহিলাদের ভাড়া দিতে হচ্ছে না। ‘জিরো ব্যালেন্স টিকিট’ (Zero Balance Ticket) কেটে সফর করছেন তাঁরা।

মহিলাদের ফ্রি বাস পরিষেবার (Free Bus Service) খুঁটিনাটি

উত্তর থেকে দক্ষিণ, গোটা রাজ্য জুড়ে মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা শুরু হয়ে গিয়েছে। এবার থেকে এসবিএসটিসি, এনবিএসটিসি, সিএসটিসি থেকে শুরু করে ডব্লুবিটিসি, ডব্লুবিএসটিসির বাসে ফ্রি-তে যাতায়াত করতে পারবেন তাঁরা। সরকারি বাসে উঠে তাঁদের ‘জিরো ব্যালেন্স টিকিট’ কাটতে হবে। নির্দিষ্ট ১২টি নথির মধ্যে যে কোনও একটি দেখিয়ে এই টিকিট কাটতে পারবেন মহিলারা। এর জন্য কোনও অর্থ লাগবে না।

আরও পড়ুনঃ সই-কাণ্ডে CID-র তলব, হাজিরা দিলেন না অভিষেক! চিঠি দিয়ে কী কারণ জানালেন?

পশ্চিমবঙ্গে স্থায়ীভাবে বসবাসকারী মহিলারা সরকারি বাসে (Government Bus) বিনামূল্যে যাতায়াতের সুবিধা পাবেন। এই পরিষেবা পেতে হলে তাঁদের নির্দিষ্ট ১২টি নথির মধ্যে যে কোনও একটি বাস কন্ডাক্টরকে দেখাতে হচ্ছে। সেগুলি হল, ভোটার কার্ড, আধার কার্ড, আয়ুষ্মান ভারতের কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, সরকার প্রদত্ত ১০০ দিনের কাজের কার্ড, কেন্দ্র অথবা রাজ্য সরকারের দেওয়া চাকরির পরিচয়পত্র, কোনও বিদ্যালয়-কলেজ অথবা বিশ্ববিদ্যালয় প্রদত্ত পরিচয়পত্র, ছবি সহ পেনশনের নথি বা সরকার প্রদত্ত অন্য কোনও পরিচয়পত্র ইত্যাদি।

Free bus service in West Bengal, instructions to women passenger

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অবশ্য জানিয়েছেন, প্রাথমিকভাবে সরকারি বাসে উঠলে মহিলাদের জিরো ব্যালেন্স টিকিট দেওয়া হবে। তবে পরবর্তীতে তাঁদের জন্য বিশেষ কার্ড করে দেওয়া হবে। এই প্রকল্পের সুবিধা যাতে অন্য কেউ না নিতে পারেন, সেই জন্য বন্দোবস্ত করবে সরকার।

এদিকে রাজ্য জুড়ে মহিলাদের জন্য ফ্রি বাস পরিষেবা (Free Bus Service) চালু হওয়ার পর অনেকের মুখে ফুটেছে হাসি। রাজ্য সরকারের এই পদক্ষেপে আনন্দিত বহু মহিলা যাত্রী। প্রচুর সুরাহা হবে বলে জানিয়েছেন অনেকে।