বাংলা হান্ট ডেস্ক: এর পকেটের চাপ পড়েছে মধ্যবিত্তের। কারণ দাম বৃদ্ধি পেয়েছে পেট্রোল ও ডিজেল। তবে রবিবার পেট্রোল ও ডিজেলের দামে কোন পরিবর্তন হয়নি (Fuel Price)। প্রতিদিন সকাল ছটায় আন্তর্জাতিক বাজারে অপরিচিত তেলের দাম ও মুদ্রা বিনিময়ের হাড়ের উপর ভিত্তি করে এই জ্বালানির দাম সংশোধন হয়। এক নজরে দেখে নিন আজকের পেট্রোল ও ডিজেলের দাম কত রয়েছে।
রবিবার কলকাতায় কত হল পেট্রোল-ডিজেলের দাম? (Fuel Price)
মধ্য এশিয়ার যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়ায় চাপের মুখে পড়েছে তেল সংস্থাগুলি। পাশাপাশি, পকেটে চাপ পড়েছে মধ্যবিত্তের। তবে ভারত ও তার মোট অপরিশোধ নিত তেলের প্রায় ৮৫-৯০% শতাংশ আমদানি করে ফলে ভূ রাজনৈতিক অস্থিরতার কারণে দেশে জ্বালানির বাজার অত্যন্ত সংবেদনশীল হয়ে রয়েছে (Fuel Price)।

আরও পড়ুন: মেট্রোর জট কাটতেই এবার নজর ৬১টি রেল প্রকল্পে, জারি হল বড় নির্দেশ
তবে গত দু সপ্তাহে তিন বার বেড়েছে পেট্রোল এবং ডিজেলের দাম৷ শনিবার ২৩ মে পেট্রোলের দাম লিটার পিছু ০.৮৭ পয়সা এবং ডিজেলের দাম লিটার পিছু ০.৯১ পয়সা করে বৃদ্ধি করা হয়েছে৷ শনিবারের দাম বৃদ্ধির ফলে কলকাতায় লিটার পিছু পেট্রোলের নতুন দাম দাঁড়িয়েছে ১১০.৬৪ পয়সা৷
কলকাতায় পেট্রোলের পুরনো দাম ছিল ১০৯.৭০ পয়সা প্রতি লিটার৷ কলকাতায় প্রতি লিটারে ০.৯৪ পয়সা বৃদ্ধি পেয়েছে পেট্রোলের দাম৷
কলকাতায় ডিজেলের নতুন দাম দাঁড়াল ৯৭.০২ টাকা প্রতি লিটার৷ কলকাতায় ডিজেলের দাম ছিল ৯৬.০৭ পয়সা প্রতি লিটার৷ ফলে, কলকাতায় ডিজেলের দাম প্রতি লিটারে ০.৯৫ পয়সা বৃদ্ধি পেয়েছে (Fuel Price)।













