পুরনো বালিতেই ফলবে টাটকা ধনেপাতা! কী ভাবে বীজ বুনলে দ্রুত গজাবে চারা, রইল সহজ পদ্ধতি

Published on:

Published on:

Gardening Tips simple tips for growing coriander in broken pots or sand

বাংলা হান্ট ডেস্ক: দেখতে দেখতে শীতের মরশুম চলে আসল। এই সময় ধনেপাতা প্রচুর পরিমাণে পাওয়া যায়। পাশাপাশি যে কোন রান্নাতেই দেখা যাবে ধনেপাতার। তবে টাটকা ধনেপাতা বাজার থেকে যতই কিনে নিয়ে আসুন না কেন কিছুদিন পর সেটি হলুদ হয়ে যায়। এবার আপনি যদি চান বাড়িতেই ধনেপাতার চাষ করতে তাহলে কিভাবে করবেন তা আজকের প্রতিবেদনে রইল (Gardening Tips)।

ভাঙা টব-বালিতে ধনেপাতা চাষের সহজ টিপস (Gardening Tips)

বাড়িতে থাকা ভাঙা টব বা বালতির মধ্যে আপনি সহজে ধনেপাতার চাষ করতে পারবেন। এর জন্য আপনাকে ৮ থেকে ১০ ইঞ্চির মতো একটি টব বা পাত্র নিতে হবে। তবে খেয়াল রাখবেন নিচ দিয়ে যাতে জল বেরোনোর ব্যবস্থা থাকে (Gardening Tips)।

এরপর দোআঁশ মাটির সঙ্গে কোকোপিট মিশিয়ে নিন। তবে খেয়াল রাখবেন মাটি যেন ঝুরঝুরে থাকে। তারপর টবটিকে এমন ভাবে রাখুন সেখানে যাতে অন্তত প্রতিদিন চার থেকে পাঁচ ঘন্টা রোদ আসে।

Gardening Tips simple tips for growing coriander in broken pots or sand

আরও পড়ুন: ট্রেনযাত্রীদের জন্য সুখবর, মঙ্গলবার পর্যন্ত জামালপুর-হাওড়া স্পেশাল পরিষেবা

কিভাবে ধনে বীজ বপন করবেন?

ধনে দানের ভিতরে দুটো বীজ থাকে। বপন এর আগে দানাগুলি বেলুন দিয়ে হালকা ভাবে পিষে বা হাতে আলতো করে ভেঙে নিন। এতে তাড়াতাড়ি অঙ্কুর বেরোবে। এরপর এই বীজ এক রাত টিস্যুতে মুড়ে রাখতে পারেন। তারপরের দিন সকালে মাটিতে পুঁতে দিন। হ্যালো মাটির প্রায় আধ ইঞ্চি গভীরে বীজ পুঁতে দিন। একটু ছড়িয়ে বীজ ফেলুন এবং পরিমান মতন জল দিন। তারপরেই দেখবেন এক থেকে দু সপ্তাহের মধ্যে চারাগাছ বেরিয়ে গিয়েছে।

তবে সব সময় মাথায় রাখবেন মাটির যাতে সব সময় ভেজা ভেজা থাকে। তবে গোড়ায় জল জমতে দেবেন না। অতিরিক্ত জল দিলে শিকড় পচে যেতে পারে পাশাপাশি পাতা হলুদ হয়ে যেতে পারে (Gardening Tips)।