বাংলা হান্ট ডেস্ক: কিছুদিন আগে প্রকাশ করা হয়েছে চলতি বছরের গেটের ফলাফল (Gate Exam)। গেট এর প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে উচ্চশিক্ষার সুযোগ পাওয়া যাবে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি ও বিজ্ঞানের নানা বিষয়ে উচ্চশিক্ষার ওপরে। এবার এই পরীক্ষায় যারা পাস করেছেন, তাদের এখন একটাই প্রশ্ন মাথায় ঘুরছে প্রাপ্ত নম্বরের কোন কোন কলেজে তারা ভর্তির জন্য আবেদন করতে পারবেন। আজকের প্রতিবেদনে সেই বিষয়ে বিস্তারিত তথ্য রইল।
গেটের রেজাল্ট বেরোতেই কোন কোন প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাবেন জানুন (Gate Exam)
জাতীয় স্তরের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষার মধ্যে অন্যতম হল গেট এর পরীক্ষা (Gate Exam)। এই পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা নামই প্রতিষ্ঠান থেকে উচ্চতর শিক্ষা লাভ গ্রহণ করতে পারেন। আর এই ক্ষেত্রে ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলিকে গুরুত্ব দেয় অনেকেই।

আরও পড়ুন: টাকা না পেয়ে দুশ্চিন্তা? যুবসাথীর ১৫০০ টাকা না এলে কী করবেন জানেন
গেট এর প্রাপ্ত নম্বরের মাধ্যমে একদিকে যেমন ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে এমই বা এমটেক সুযোগ পাওয়া যায়। তেমনই বিভিন্ন ক্ষেত্রে পিএইচডি করার সুযোগ থাকে। আর এই ক্ষেত্রে ছাত্র-ছাত্রীরা আইআইটি, আইআইআইটি, এনআইটি কেন্দ্রের অর্থপুষ্ট কারিগরিব শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম সারিতে ভর্তি হওয়ার সুযোগ পান। এই প্রতিষ্ঠানগুলিতে ভর্তি হওয়ার সুযোগ পেলে একদিকে যেমন উচ্চশিক্ষা পাওয়া যায়। তেমনি গবেষণা ছাড়াও চাকরির ক্ষেত্রেও বেশ অনেকটাই সুযোগ-সুবিধা থাকে।
২০২৫ এর এনআইআরএফ র্যাঙ্কিং তালিকা স্থান পাওয়া প্রথম দশটি প্রতিষ্ঠানের নাম নিচে দেওয়া হল-
১। আইআইটি মাদ্রাজ
২। আইআইটি দিল্লি
৩। আইআইটি বম্বে
৪। আইআইটি কানপুর
৫। আইআইটি খড়্গপুর
৬। আইআইটি রুরকি
৭। আইআইটি হায়দরাবাদ
৮। আইআইটি গুয়াহাটি
৯। এনআইটি তিরুচিরাপল্লী
১০। আইআইটি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় (Gate Exam)।












