চিনের ধনকুবের দিলেন টেক্কা! এশিয়ার শ্রেষ্ঠ ধনী ব্যক্তির তকমা হারালেন আদানি, কোথায় দাঁড়িয়ে মুকেশ আম্বানি?

Published on:

Published on:

Gautam Adani loses title of Asia's richest man, know details.
Follow

বাংলা হান্ট ডেস্ক: মঙ্গলবার দেশের শেয়ার বাজারে তীব্র দরপতন ঘটে। যার ফলে প্রত্যক্ষভাবে প্রভাবিত হয়েছেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি (Gautam Adani)। তাঁর মোট সম্পদ ৪.৪৪ বিলিয়ন ডলার হ্রাস পায়। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, তিনি এশিয়ার (Asia) সবচেয়ে ধনী ব্যক্তির খেতাবও হারিয়েছেন। ব্লুমবার্গের (Bloomberg Billionaires Index) মতে, চিনা কোম্পানি বাইটড্যান্সের প্রতিষ্ঠাতা ঝাং ইমিং এখন আদানিকে টেক্কা দিয়েছেন। যদিও, তাঁদের দু’জনেরই মোট সম্পদ ১০৫ বিলিয়ন ডলার। তবুও, পরিসংখ্যানে এগিয়ে রয়েছেন তিনি।

এশিয়ার শ্রেষ্ঠ ধনী ব্যক্তির তকমা হারালেন আদানি (Gautam Adani):

বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি গৌতম আদানি: জানিয়ে রাখি যে, বিশ্বের শ্রেষ্ঠ ধনী ব্যক্তিদের তালিকা অনুসারে বর্তমানে
গৌতম আদানি এশিয়ার দ্বিতীয় ধনী ব্যক্তি হিসাবে বিবেচিত হচ্ছেন। পাশাপাশি, বিশ্বে তিনি রয়েছেন ২০ তম স্থানে। এই বছর তাঁর মোট সম্পদ ২০.৪ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, ইমিংয়ের মোট সম্পদ ৪০.৩ বিলিয়ন ডলার বৃদ্ধি পাওয়ায় তিনি বিশ্বে ১৮ তম স্থানে উঠে এসেছেন। AI-র যুগে তাঁর মোট সম্পদ দ্রুত বৃদ্ধি পেয়েছে। এই মাসে তার সম্পদ ১২ বিলিয়ন ডলারেরও বেশি বেড়েছে। এদিকে, মার্কিন ধনকুবের থমাস পেটেরফিরও মোট সম্পদের পরিমাণ ১০৫ বিলিয়ান ডলার। তিনি এই তালিকায় রয়েছেন ১৯ তম স্থানে।

Gautam Adani loses title of Asia's richest man, know details.

শীর্ষ ৫-এ কারা আছেন: উল্লেখ্য যে, বিশ্বের শ্রেষ্ঠ ধনকুবেরদের তালিকায় শীর্ষে রয়েছেন ইলন মাস্ক। তাঁর মোট সম্পদের পরিমাণ ৮৯২ বিলিয়ন ডলার। এই বছর তাঁর মোট সম্পদ ২৭৩ বিলিয়ন ডলার বেড়েছে।

আরও পড়ুন: শেষবারের মতো আর্জেন্টিনার জার্সিতে নামবেন মাঠে! কবে-কোথায় বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?

এদিকে, এই তালিকায় ল্যারি পেজ (২৯৫ বিলিয়ন ডলার) দ্বিতীয় স্থানে, সের্গেই ব্রিন (২৭৪ বিলিয়ন ডলার) তৃতীয় স্থানে, জেফ বেজোস (২৭৪ বিলিয়ন ডলার) চতুর্থ স্থানে এবং মাইকেল ডেল (২৫৩ বিলিয়ন ডলার) পঞ্চম স্থানে রয়েছেন।

আরও পড়ুন: ভারতে খেলতে আসবে পাকিস্তানের হকি দল! কী জানালেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী?

কোথায় দাঁড়িয়ে মুকেশ আম্বানি: ভারতের সবচেয়ে মূল্যবান সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি ৮১.৩ বিলিয়ন ডলারের মোট সম্পদের পরিপ্রেক্ষিতে এই তালিকায় ২৩ তম স্থানে রয়েছেন। গত মঙ্গলবার তাঁর মোট সম্পদ ১.৭৮ বিলিয়ন ডলার কমেছে। এদিকে, এই বছর তাঁর সম্পদে ২৬.৪ বিলিয়ন ডলারের পতন ঘটেছে।