বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গত দুই বছর ধরে ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) কোচিংয়ের দায়িত্বে রয়েছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। তার কার্যকালে মোট দুটি আইসিসি ট্রফি জিতেছে ভারতীয় দল। আগামী ওডিআই বিশ্বকাপ অবধি তার কাঁধেই ভারতীয় দলের দায়িত্ব ছেড়ে রাখছে ভারতীয় ক্রিকেট বোর্ড। রোহিত শর্মা (Rohit Sharma), সূর্যকুমার যাদব থেকে শুরু করে তরুণ তারকা শুভমান গিল বা সম্প্রতি টি-টোয়েন্টি দলের নেতৃত্বের দায়িত্ব পাওয়া শ্রেয়স আইয়ার, প্রত্যেকের সাথে কাজ করার পর এবার নিজের পছন্দের ভারতীয় অধিনায়ক বাছলেন তিনি।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে ভারতীয় দলের কোচ হিসেবে এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে নিজের মেয়াদে ভারতের যে চারজন অধিনায়কের সাথে কাজ করেছেন তাঁদের কথা উল্লেখ করেন গম্ভীর। ভারতকে বিশ্বকাপ জেতানো প্রাক্তন ক্রিকেটার জানান যে, তিনি যখন কোচ হিসেবে দায়িত্ব নেন, তখন এদের মধ্যে থেকে একমাত্র রোহিতের সাথে তাঁকে নতুন করে সম্পর্ক গড়ে তুলতে হয়নি।

রোহিতের প্রসঙ্গে কথা বলতে গিয়ে গম্ভীর বলেন, “দেখুন, রোহিত আর আমার সম্পর্কটা কেবল অধিনায়ক ও কোচের সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ ছিল না। রোহিত যখন প্রথম ভারতীয় দলে সুযোগ পায়, তখন আমি একজন সিনিয়র খেলোয়াড় ছিলাম। আমাদের সম্পর্কের শুরুটা সেই সময় থেকেই। সেই সময় থেকেই রোহিত আমাকে চিনত। আমাদের সম্পর্কটা এমন ছিল না যে আমি বিদেশ থেকে আসা কোনো কোচ, যিনি রোহিতের খেলা দেখেননি কিংবা ব্যক্তিগতভাবে তাকে বা তার স্বভাব-চরিত্র সম্পর্কে কিছুই জানি না।”
আরও পড়ুন: ভারত মাঠে নামার আগে রোহিত, কোহলিকে নিয়ে বিস্ফোরক গম্ভীর! করলেন মারাত্মক মন্তব্য
তিনি আরও যোগ করে বলেন, “অনেক সময় একসঙ্গে খেলার ফলে সবকিছু অনেক সহজ হয়ে যায়। আসলে সে আমার চিন্তাভাবনা জানে, আমিও তার চিন্তাভাবনা জানি। কারণ আগামীকাল হয়তো আমার বা অধিনায়কের ভিন্ন কোনো ভাবনা থাকতে পারে। কিন্তু শেষপর্যন্ত দলের স্বার্থে যে সিদ্ধান্তটি সবচেয়ে উপযোগী সেটাই চূড়ান্ত হিসেবে নেওয়া হবে। তার চেয়ে ভালো আর কিছু হতে পারে না।”
আরও পড়ুন: কঠিন কাজটা সহজভাবে করছে! BCCI-এর সামনে শুভমান গিলকে কি নিয়ে সার্টিফিকেট দিলেন গম্ভীর?
অনেকেই মনে করতেন যে দলের সিনিয়র তারকাদের সঙ্গে গৌতম গম্ভীরের সম্পর্ক একেবারেই ভালো হয়। বিশেষ করে বিরাট কোহলি বা রোহিত শর্মা আগামী ওডিআই বিশ্বকাপের দলে থাকুক, এমনটা তিনি একেবারেই চান না। কিন্তু সম্প্রতি সামনে আসা গৌতম গম্ভীরের এই সাক্ষাৎকার সকল নিন্দুকদের নিজেদের মত পরিবর্তন করতে বাধ্য করবে।













