বাংলা হান্ট ডেস্ক: ফের শনিবার বাড়ল সোনার দাম। সোনার দাম লাগাতার কমায় মুখে হাসি ফুটেছিল সাধারণ মানুষের। তবে এদিন চিন্তা কিছুটা বাড়ল। সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে, তেমনই সস্তা হলে চিন্তা কমে। তবে সপ্তাহের শেষে দাম চড়ল হলুদ ধাতুর দর। আজ কত করে হল সোনার দর (Gold Price) তা এক নজরে দেখে নিন।
শনিবার বাজারে সোনার দাম কত জানুন? (Gold Price)
সঞ্চয় হোক কিংবা অলংকার বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা (Gold Price)। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে তেমনি কমলে স্বস্তির শ্বাস ফেলে সাধারণ মানুষ। সূত্রের খবর, মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহের কারণে সোনার দামের ওঠা পড়া লেগেই রয়েছে। এছাড়াও ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ ও একাধিক কারণের জন্য সোনার দামের ওপর প্রভাব পড়ছে।

আরও পড়ুন: দ্বিতীয় হুগলি সেতু কোন সময়ে চলাচল বন্ধ থাকবে? বিস্তারিত জেনে নিন
২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১৩৭০০ টাকা। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৩৭৭০০০ টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৪৪১৫ টাকা। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৪৪১৫০ টাকা। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৪৩৪৫ টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৪৩৪৫০ টাকা।
সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২২২৪৫ টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২২২৪৫০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২২২৩৫ টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ২২২৩৫০ টাকা।
উল্লেখ্য, সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (Karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনায় অন্য কোনও ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বেশি থাকে। আর ২২ ক্যারেটের দাম কিছুটা কম থাকে (Gold Price)। সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়।













