স্বস্তি না ধাক্কা? আজ কত টাকায় মিলছে সোনা, কেনার আগে জেনে নিন নতুন দাম

Published on:

Published on:

Gold Price before you buy check today's rates
Follow

বাংলা হান্ট ডেস্ক: সোনার দাম গত মাসের শুরুর দিকে দু’বার বদলে গিয়েছিল। এমনকি গত কয়েক দিন আগে সোনার দাম ১ লাখের গণ্ডি পার করেছিল। চলতি সপ্তাহের শুরুর থেকে সোনার দাম (Gold Price) অনেকটাই কমেছে। যার ফলে স্বস্তি পেয়েছেন ক্রেতারা। এমনকি এই সোনার দাম কমায় হাঁফ ছেড়ে বাঁচলেন স্বর্ণ ব্যবসায়ীরাও।

গয়না কেনার আগে জানুন আজকের সোনার রেট (Gold Price)

ভারতে যে কোন উৎসবে সোনা কেনা অথবা উপহার দেওয়ার রীতি রয়েছে। এমনকি সোনা কেনা কে শুভ কাজের সঙ্গে তুলনা করা হয়। আবার অনেকেই সোনাকে বিনিয়োগের মাধ্যম হিসেবেও দেখে। সেই ক্ষেত্রে সোনার দাম বাড়লে বিনিয়োগে মুনাফা বেশি পাওয়া যায়। কিন্তু সোনার দাম বাড়লে, সোনা কেনার ক্ষেত্রে চাপ বাড়ে নাগরিকদের।দেখে নিন আজকের লেটেস্ট রেট (Gold Price)।

Gold Price before you buy check today's rates

আরও পড়ুন: রথযাত্রা উপলক্ষে বাড়তি ট্রেন পরিষেবা! পুরীর উদ্দেশে চলবে জোড়া স্পেশাল ট্রেন

২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১৩৭৯৫ টাকা। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৩৭৯৫০ টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৪৫১৫ টাকা। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৪৫১৫০ টাকা। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৪৪৪০ টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৪৪৪০০ টাকা।

সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২৩০৩০ টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২৩০৩০০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২৩০২০ টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ২৩০২০০ টাকা।

সোনার দাম কমায় স্বর্ণ ব্যবসায়ীরা মনে করছেন আগামী দিনে আবারও সোনার দাম (Gold Price) বাড়তে পারে। এমনকি, সোনার দাম বর্তমানে কম থাকায় আগামী দিনে বাড়তে পারার আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, সোনার দাম কমার ফলে যারা ইতিমধ্যে সোনা কিনে ফেলেছেন তাদের আশঙ্কা করার কিছু নেই। কিন্তু যারা কিনবেন ভাবছেন, অপেক্ষা না করার পরামর্শ দিয়েছেন তাঁরা।