ফেব্রুয়ারি শুরুতে সোনার দামে বড় পতন! জানুন প্রতি গ্ৰাম কিনতে খরচ কত হবে?

Published on:

Published on:

Gold Price big fall in early february know todays rate
Follow

বাংলা হান্ট ডেস্ক: সোনার দাম (Gold Price) ক্রমাগত ওঠানামা করতে থাকে। যার ফলে অসুবিধার মুখে পড়েন মধ্যবিত্তরা। কারণ, সোনার দাম কম থাকলে একদিকে যেমন পকেটে কম চাপ পড়ে সাধারণ মানুষের। অপরদিকে সোনার দাম বৃদ্ধি পেলে চিন্তার ভাঁজ মাথায় পড়ে মধ্যবিত্তের। তার ওপর বর্তমানে চলছে বিয়ের মরশুম। এই সময় সোনার দাম ওঠা-নামা করায় যথারীতি হিমশিম খাচ্ছেন সকলে। এই মুহূর্তে আপনি যদি গহনা কেনার পরিকল্পনা করেন তাহলে দেখে নিন বর্তমানে বাজারে সোনার দাম কত।

ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে বাজারে হলুদ ধাতুর দর কত জানুন? (Gold Price)

বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষদের। পাশাপাশি সোনার দাম কমলে হাঁফ ছেড়ে বাঁচে আমজনতা।সূত্রের খবর, মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহের কারণে সোনার দামের ওঠা পড়া লেগেই রয়েছে। এছাড়াও ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ ও একাধিক কারণের জন্য সোনার দামের ওপর প্রভাব পড়ছে। দেখে নিন আজকের লেটেস্ট রেট (Gold Price)।

Gold Price big fall in early february know todays rate

আরও পড়ুন: অমৃত ভারত এক্সপ্রেস কেন আলাদা? জেনে নিন গতি, কোচ ও ভাড়ার খুঁটিনাটি তথ্য

২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১৩৯০৫ টাকা (-১৫২০)। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৩৯০৫০ টাকা (-১৫,২০০)। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৪৬৩০ টাকা (-১৬০০)। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৪৬৩০০ টাকা (-১৬০০০)। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৪৫৬০ টাকা (-১৫৯০)। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৪৫৬০০ টাকা (-১৫৯০০)।

সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২৪৫৯০ (-৫৬৬০) টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২৫৪৯০০(-৫৬৬০০) টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২৪৫৮০টাকা (-৫৬৬০)। ১০০ কেজি রুপোর বাটের দাম ২৪৫৮০০টাকা (-৫৬৬০০)।

সোনার দামের বাজার কখনো স্থির নয়। বিশ্ব অর্থনীতির নানা পরিবর্তনের সঙ্গে সোনার দাম ওঠানামা করতে থাকে। এছাড়াও, সোনা কেনার সময় হলমার্কের চিহ্ন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও হলমার্কিং এর বছরেও ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস (BIS)এর স্ট্যাম্প উল্লেখ থাকে। এই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস হলো এমন একটি সার্টিফিকেট যা নিশ্চিত করে গয়নাটি ব্যুরো কর্তৃক নির্ধারিত মান অনুযায়ী তৈরি হয়েছে কিনা। এছাড়াও যারা সঞ্চয়ের জন্য সোনা কিংবা সোনার বার কেনেন তারা বরাবরই ২৪ ক্যারেটর পাকা সোনা কেনেন (Gold Price)।