বাংলা হান্ট ডেস্কঃ বিশেষজ্ঞরা বলছেন আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে সোনার দাম (Gold Price) আরও ৫% – ১৬% বৃদ্ধি পেতে পারে। তার আগে ২০২৫ সালের শেষে এসেও সোনা নিয়ে স্বস্তি নেই। মাঝে মাঝে দাম সামান্য কমলেও তা সাধারণ মধ্যবিত্ত মানুষের ধরা-ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। চলতি বছরের শুরু থেকে সোনার দাম বাড়তে বাড়তে নয়া উচ্চতায় পৌঁছে গিয়েছে।
সঞ্চয় হোক বা গহনা, বাঙালির জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ সোনা (Gold Price)। তাই হলুদ ধাতুর উর্দ্ধমুখী দাম দেখে স্বস্তি নেই মধ্যবিত্তের। সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে, তেমনই সস্তা হলে চিন্তা কমে। তবে আজ অবশ্য চিন্তা কমল কিছুটা। আজ ২০ ডিসেম্বর অবশ্য সোনার দাম কমেছে। শনিবার ১ গ্রাম সোনা কিনতে কত খরচ পড়বে?
এক নজরে দেখে নিন রেটচার্ট (Gold Price)
শনিবার সামান্য হলেও কমল দর। আজ কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হয়েছে ১২৬৫৫ টাকা। প্রতি গ্রামে মাত্র ৫ টাকা দাম কমেছে। আর ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হয়েছে ১২৬৫৫০ টাকা। দাম কমেছে ৫০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম হয়েছে ১২৬৫৫০০ টাকা।
একইসাথে ২৪ ক্যারাট সোনার দামও নিম্নমুখী। শনিতে এক গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম হয়েছে ১৩৩১৫ টাকা। এক্ষেত্রেও প্রতি গ্রামে দাম কমেছে ৫ টাকা। আর ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম হয়েছে ১৩৩১৫০ টাকা। একদিনে দাম পড়েছে ৫০ টাকা মাত্র।
উল্লেখ্য, সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (Karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনায় অন্য কোনও ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বেশি থাকে। আর ২২ ক্যারেটের দাম কিছুটা কম থাকে।

চলতি বছরের শুরু থেকেই দেশজুড়ে ২২ ও ২৪ ক্যারাট সোনার দাম সমানে বাড়ছে। শেষে এসেও একই ধারা। এদিনও তা এক লক্ষ টাকার অনেক উপরে। কবে তা এক লাখের নিচে কমবে তা জানা নেই কারোর। বিশেষজ্ঞদের অনুমান, আসন্ন সময়ে সোনার দাম (Gold Price) আরও বাড়তে পারে, কমার সম্ভাবনা নেই।

আরও পড়ুন: সব আশায় জল! কেন DA মামলার রায় এ বছর বেরোল না? কবে বেরোবে? বড় আপডেট সামনে
রুপোর দাম
ইতিমধ্যেই দু’লক্ষ টাকার গন্ডি ছাড়িয়েছে রুপো। এদিন রুপোর দামও কিছুটা কমেছে। স্বস্তি মিলেছে রুপোলি ধাতুর দরে। শনিবার ১০০ গ্রাম রুপোর দাম হল ২০১১০ টাকা। দাম কমেছে ৯০ টাক প্রতি ১০০ গ্রামে। আর ১ কেজি রুপোর দাম হয়েছে, ২০১১০০ টাকা। একদিনে দাম ৯০০ টাকা হ্রাস পেয়েছে।












