বাংলা হান্ট ডেস্কঃ বিয়ের মরসুমে ফের কমল সোনার দাম (Gold Price)। দিন দিন যে উচ্চতায় পৌঁছে যাচ্ছে হলুদ ধাতু তা মধ্যবিত্তের ধরা-ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। তবে এদিন কিছুটা নিম্নমুখী গ্রাফ। ফলে সামান্য হলেও স্বস্তি সাধারণ মানুষের। সঞ্চয় হোক বা গহনা, বাঙালির জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ সোনা। তাই হলুদ ধাতুর উর্দ্ধমুখী দাম দেখে স্বস্তি নেই মধ্যবিত্তের। সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে, তেমনই সস্তা হলে চিন্তা কিছুটা কমে।
রবিতে কিছুটা স্বস্তি দিয়েছে হলুদ ধাতু। আজ ফের দাম কমেছে সোনার। ৩ মে সোনার দাম নিম্নমুখী। যার ফলে মুখে হাসি ফুটেছে মধ্যবিত্তের। কলকাতায় কমেছে ২২ ও ২৪ ক্যারাট হলুদ ধাতুর দর। হলমার্ক সোনার গহনার ক্ষেত্রে কত হল দাম?
এক নজরে সোনার রেটচার্ট (Gold Price)
আজ কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হয়েছে ১৪৩০৫ টাকা। গতকালের তুলনায় প্রতি গ্রামে দাম ৫০ টাকা পড়েছে। এদিন ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হয়েছে ১৪৩০৫ টাকা। গতকালের তুলনায় দাম কমেছে ৫০০ টাকা। সামান্য হলেও দাম কমায় স্বস্তি কিছুটা।
একইসাথে ২৪ ক্যারাট সোনার দামও এদিন কমেছে। শুক্রে এক গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম হয়েছে ১৫০৫৫ টাকা। একদিনে কলকাতায় প্রতি গ্রামে দামও কমেছে ৪৫ টাকা। আর ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম হয়েছে ১৫০৫৫ টাকা। ৪৫০ টাকা দাম কমেছে এদিন।
উল্লেখ্য, সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (Karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনায় অন্য কোনও ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বেশি থাকে। আর ২২ ক্যারেটের দাম কিছুটা কম থাকে।

আরও পড়ুন: DA সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য, সরকারি কর্মচারীরা জেনে নিন
রুপোর দাম
রুপোর দামে লাগাতার ধসের পর এদিন কিছুটা বেড়েছে মূল্য। রবিতে দাম বেড়েছে।।এদিন ১০০ গ্রাম রুপোর দাম হয়েছে ২৪৭৮৫ টাকা। আর ১ কেজি রুপোর দাম এদিন হয়েছে ২৪৭৮৫০ টাকা। এদিন এক গ্রামে দাম বেড়েছে ৬৩৫ টাকা। আর কেজিতে দাম বেড়েছে ৬৩৫০ টাকা।












