বাংলা হান্ট ডেস্কঃ এপ্রিলের তৃতীয় দিনে ফের কমল সোনার দাম (Gold Price)। দিন দিন যে উচ্চতায় পৌঁছে যাচ্ছে হলুদ ধাতু তা মধ্যবিত্তের ধরা-ছোঁয়ার বাইরে। তবে এদিন কিছুটা দাম কমেছে সোনার। নিম্নমুখী গ্রাফ। ফলে স্বস্তির নিশ্বাস সাধারণ মানুষের। সঞ্চয় হোক বা গহনা, বাঙালির জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ সোনা। তাই হলুদ ধাতুর উর্দ্ধমুখী দাম দেখে স্বস্তি নেই মধ্যবিত্তের। সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে, তেমনই সস্তা হলে চিন্তা কিছুটা কমে।
শুক্রে কিছুটা স্বস্তি দিয়েছে হলুদ ধাতু। আজ ফের দাম কমেছে সোনার। ৩ এপ্রিল সোনার দাম নিম্নমুখী। যার ফলে মুখে হাসি ফুটেছে মধ্যবিত্তের। কলকাতায় কমেছে ২২ ও ২৪ ক্যারাট হলুদ ধাতুর দর। হলমার্ক সোনার গহনার ক্ষেত্রে কত হল দাম? জানুন।
সোনার রেটচার্ট (Gold Price)
আজ কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হয়েছে ১৪০৩৫ টাকা। গতকালের তুলনায় প্রতি গ্রামে দাম ৩৩৫ টাকা পড়েছে। এদিন ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হয়েছে ১৪০৩৫০ টাকা। গতকালের তুলনায় দাম কমেছে ৩৩৫০ টাকা। রাতারাতি তিন হাজারেরও বেশি দাম কমায় স্বস্তি এসেছে মধ্যবিত্তের।
একইসাথে ২৪ ক্যারাট সোনার দামও এদিন নিম্নমুখী। শুক্রে এক গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম হয়েছে ১৪৭৭০ টাকা। একদিনে কলকাতায় প্রতি গ্রামে দাম কমেছে ৩৫০ টাকা। আর ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম ৩৫০০ টাকা কমে এদিন হয়েছে ১৪৭৭০০ টাকা।
উল্লেখ্য, সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (Karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনায় অন্য কোনও ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বেশি থাকে। আর ২২ ক্যারেটের দাম কিছুটা কম থাকে।

আরও পড়ুন: গরমের ছুটিতে ঘুরে দেখুন ৭ জ্যোতির্লিঙ্গ, চমকপ্রদ প্যাকেজ IRCTC-র, খরচ কেমন পড়বে?
রুপোর দাম
রুপোর দামে ধস অব্যাহত। শুক্রবারও দাম কমেছে। এদিন ১০০ গ্রাম রুপোর দাম হয়েছে ২২৯৩০ টাকা। আর ১ কেজি রুপোর দাম এদিন হয়েছে ২২৯৩০০ টাকা। এদিন এক কেজিতে দাম কমেছে ১০৭৫০ টাকা। বিশেষজ্ঞমহলের অনুমান আসন্ন সময়ে রুপোর দামে আরও কিছুটা পতন দেখা যেতে পারে। দিন দিন যেভাবে রুপোর মার্কেট ধসে পড়ছে তাতে চিন্তায় ডুবে বিনিয়োগকারীরা।












