বাংলাহান্ট ডেস্ক : ভ্রমণপ্রেমীদের জন্য একের পর এক বড় ঘোষণা করে চলেছে ভারতীয় রেল (IRCTC)। তীর্থযাত্রীদের কথা মাথায় রেখে এবার এক বিশেষ উদ্যোগ নিল রেল। গ্রীষ্মের ছুটিতে দেশের সাতটি জ্যোতির্লিঙ্গ সফরের জন্য প্যাকেজ শুরু করতে চলেছে ভারতীয় রেল (Indian Railways)। আইআরসিটিসির (IRCTC) তরফে শুরু করা হবে এই সফর।
বিশেষ আধ্যাত্মিক সফর শুরু করছে ভারতীয় রেল (IRCTC)
‘ভারত গৌরব টুরিস্ট ট্রেন’ এর মাধ্যমে হবে এই বিশেষ সফর। জানা যাচ্ছে, মোট ১১ রাত ১২ দিনের এই সফরটিতে দর্শন করা যাবে ওঙ্কারেশ্বর, মহাকালেশ্বর, নাগেশ্বর, সোমনাথ, এ্যম্বকেশ্বর, ভীমাশংকর, ঘৃষ্ণেশ্বর, কালারাম মন্দির, সিগনেচার ব্রিজ, পঞ্চবটী। পাশাপাশি শ্রীকৃষ্ণের দ্বারকাধীশ, বেট দ্বারকাও থাকছে এই প্যাকেজে। অন্যান্য স্থানীয় মন্দিরগুলিও দর্শন করানো হবে এই সফরে।

কত দিনের সফর: স্লিপার ক্লাস, এসি টু এবং এসি থ্রি টায়ারে সফর করা যাবে এই প্যাকেজে। এর মধ্যে এসি টু টায়ারে রয়েছে ৪৯ টি আসন, এসি থ্রি টায়ারে ২১০ টি আসন এবং স্লিপারে ৪৯২ টি আসন। আগামী ১৮ নভেম্বর থেকে শুরু হচ্ছে সফর (IRCTC)। সফরের সময় যাত্রাপথে গোরখপুর, মানকাপুর, সুলতানপুর, অযোধ্যা ক্যান্টনমেন্ট, মা বেলহা দেবী ধাম প্রতাপগড়, প্রয়াগরাজ সঙ্গম, কানপুর সেন্ট্রালের মতো স্টেশন থেকে ওঠানামা করা যাবে।
আরও পড়ুন : পরিণীতা-পরশুরামের হাড্ডাহাড্ডি, মাঝখানে চমক জোয়ার ভাঁটার, কার দখলে গেল সেরার শিরোপা?
খরচ কেমন থাকছে: স্লিপারে থাকার খরচ ধার্য করা হয়েছে মাথাপিছু ২৩,৫০০ টাকা এবং শিশুর জন্য ২২১৬০ টাকা। এর মধ্যে থাকছে ট্রেন ভাড়া, নন এসি হোটেলে থাকার ব্যবস্থা, নন এসি পরিবহণ। থ্রি এসিতে থাকার খরচ জনপ্রতি ৪০ হাজার টাকা আর শিশু প্রতি ৩৮,৪৩০ টাকা। এর মধ্যে রয়েছে ট্রেন ভাড়া, এসি এবং নন এসি হোটেল এবং নন এসি পরিবহণ।
আরও পড়ুন : মিলেছে ১৮০ কোটির অর্ডার! রেল সেক্টর সম্পর্কিত এই স্টকে বিপুল বৃদ্ধি, মালামাল বিনিয়োগকারীরা
এরপর টু এসিতে খরচ রয়েছে জনপ্রতি ৫৩,২৬০ টাকা এবং শিশু প্রতি থেকে ৫১,৩৭০ টাকা। জানা যাচ্ছে, এই টাকার মধ্যে রয়েছে ট্রেন ভাড়া, এসি হোটেলের খরচ এবং এসি পরিবহণ। তবে পুরো সফরেই নিরামিষ খাবার পাবেন পুণ্যার্থীরা। আইআরসিটিসির (Indian Railways) ম্যানেজাররাও এই সফরে সঙ্গে থাকবেন পুণ্যার্থীদের। রেল সূত্রে খবর, ‘ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ’ ভিত্তিতে হবে বুকিং। আইআরসিটিসির ওয়েবসাইট থেকেও হবে অনলাইন বুকিং।












