বাংলা হান্ট ডেস্ক: রেল সেক্টর সম্পর্কিত একটি খবর ইতিমধ্যেই শেয়ার বাজারে (Share Market) আলোড়ন সৃষ্টি করেছে। শুধু তাই নয়, ওই খবরটি আকৃষ্ট করেছে বিনিয়োগকারীদেরও। মূলত, HBL ইঞ্জিনিয়ারিং লিমিটেডের শেয়ার এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। কারণ, ওই সংস্থাটি প্রায় ১৮০ কোটি টাকার একটি বড় অর্ডার পেয়েছে। এই খবরের পর বিনিয়োগকারীরা এই শেয়ারটির দিকে নজর দিচ্ছেন। ইতিমধ্যেই ২ এপ্রিল, ২০২৬ তারিখে অর্থাৎ বৃহস্পতিবারে এই শেয়ারের দামে বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে।
রেল সেক্টর সম্পর্কিত এই স্টকে (Share Market) বিপুল বৃদ্ধি:
জানিয়ে রাখি যে, HBL ইঞ্জিনিয়ারিং বেনারস লোকোমোটিভ ওয়ার্কস থেকে ১৭৯.৭৯ কোটি টাকার একটি অর্ডার পেয়েছে। এই অর্ডারটি কবচ সিস্টেম সম্পর্কিত। যা ভারতীয় রেলের নিরাপত্তা বাড়াতে ব্যবহৃত হয়। এই প্রকল্পের অধীনে, সংস্থাটি কবচ সরঞ্জাম সরবরাহ করবে এবং এর পরীক্ষা ও স্থাপন করবে। প্রকল্পটির সময়সীমা ২০২৭ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য যে, কবচ সিস্টেম হল একটি অটোমেটিক ট্রেন প্রোটেকশন সিস্টেম। যা ট্রেনের সংঘর্ষ প্রতিরোধ করে এবং চালককে সতর্ক করে। এই সিস্টেমটি প্রয়োজনে স্বয়ংক্রিয়ভাবে ট্রেন থামিয়ে দেয়। অর্থাৎ এটি বিলাসবহুল গাড়িতে থাকা ADAS ফিচারের মতোই কাজ করে। যা ট্রেনযাত্রীদের নিরাপত্তার ক্ষেত্রে একটি যুগান্তকারী পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে।

শেয়ারে বৃদ্ধি: এই অর্ডারটি পাওয়ার পর HBL ইঞ্জিনিয়ারিংয়ের শেয়ারের দাম ৬৬৮ (দিনের সর্বোচ্চ) টাকায় পৌঁছেছিল। তবে, বাজার বন্ধের সময়ে BSE-তে এই শেয়ার ১.০৬ শতাংশের বৃদ্ধির সঙ্গে ৬৬৭.৮০ টাকায় বন্ধ হয়েছে। পরে কিছুটা প্রফিট বুকিং পরিলক্ষিত হলেও এই শেয়ারটি বিনিয়োগকারীদের নজরে রয়েছে।
আরও পড়ুন: ভেঙে যাবে ইরানের চক্রব্যূহ! সমগ্র বিশ্বকে তেলের সঙ্কট থেকে বাঁচাবে ভারতের এই মেগা প্রকল্প
কোম্পানির পারফরম্যান্স: উল্লেখ্য যে, HBL ইঞ্জিনিয়ারিংয়ের পারফরম্যান্সের বিষয়ে বলতে গেলে জানাতে হয় কোম্পানির গ্রোথ বর্তমানে শক্তিশালী অবস্থানে রয়েছে। ২০২৫ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে রেভিনিউ ৪৫১ কোটি টাকা থেকে বেড়ে ২০২৬ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে ৮৭৪ কোটি টাকা হয়েছে। এটি ৯৩.৭৯ শতাংশ বৃদ্ধি নির্দেশ করে। এদিকে, কোম্পানির নিট প্রফিট ২৩৮.৪৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ২০২৫ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে ৬৫ কোটি টাকা থেকে ২০২৬ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে ২২০ কোটি টাকায় দাঁড়িয়েছে। এর মানে হল কোম্পানিটি দ্রুত বৃদ্ধির পর্যায়ে রয়েছে।
আরও পড়ুন: RBI-র একটি সিদ্ধান্তেই হল বাজিমাত! যুদ্ধের মাঝেই ভারতীয় মুদ্রায় রকেটের গতি
কোম্পানিটির অর্ডার বুক কেমন: জানিয়ে রাখি যে, কোম্পানির অর্ডার বুকের পরিমাণ প্রায় ২,৯৯৯ কোটি টাকা। সম্প্রতি ১,৩৭৫ কোটি টাকার নতুন অর্ডারও পাওয়া গেছে। এটি কোম্পানির ভবিষ্যৎ আয়ের একটি শক্তিশালী সম্ভাবনা নির্দেশ করে। বর্তমানে রেল প্রকল্পগুলি স্থিরভাবে এগিয়ে চলেছে এবং নিরাপত্তা ও পরিকাঠামোর ওপর সরকারের মনোযোগ কবচের মতো সিস্টেমের চাহিদা বাড়াবে বলে আশা করা হচ্ছে। যা এই সংস্থার বিনিয়োগকারীদের জন্য একটি ভালো লক্ষণ। এমতাবস্থায়, HBL ইঞ্জিনিয়ারিংয়ের পাওয়া এই বড় অর্ডারটি কোম্পানিটির জন্য একটি শক্তিশালী গ্রোথ সিগন্যাল হিসেবে বিবেচিত হচ্ছে। রেলওয়ে সেফটি টেকনোলজির ক্রমবর্ধমান চাহিদার কারণে এই শেয়ারটি ভবিষ্যতেও আলোচনায় থাকতে পারে।
সতর্কীকরণ: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগের আগে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করুন।












