বাংলা হান্ট ডেস্কঃ রবিবার ছুটির দিনে কমল সোনার দর। ফের নিম্নমুখী সোনা। সপ্তাহের শেষ দিনে কমল সোনার দাম (Gold Price)। দিন দিন যে উচ্চতায় পৌঁছে যাচ্ছে হলুদ ধাতু তা মধ্যবিত্তের ধরা-ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। তবে এদিন কিছুটা স্বস্তি সাধারণ মানুষের। সঞ্চয় হোক বা গহনা, বাঙালির জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ সোনা। তাই হলুদ ধাতুর উর্দ্ধমুখী দাম দেখে স্বস্তি নেই মধ্যবিত্তের। সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে, তেমনই সস্তা হলে চিন্তা কিছুটা কমে।
আজ রবিবার কিছুটা স্বস্তি দিয়েছে হলুদ ধাতুর দর। দাম কমেছে সোনার। ৭ জুন সোনার দাম নিম্নমুখী। যার ফলে মুখে হাসি ফুটেছে মধ্যবিত্তের। কলকাতায় কমেছে ২২ ও ২৪ ক্যারাট হলুদ ধাতুর দর। হলমার্ক সোনার গহনার ক্ষেত্রে কত হল দাম?
এক নজরে সোনার রেটচার্ট (Gold Price)
আজ কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হয়েছে ১৪৫৫০ টাকা। গতকালের তুলনায় প্রতি গ্রামে দাম ২৪৫ টাকা পড়েছে। এদিন ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হয়েছে ১৪৫৫০০ টাকা। গতকালের তুলনায় দাম কমেছে ২৪৫০ টাকা। একইসাথে ২৪ ক্যারাট সোনার দামও এদিন কমেছে।
রবিবার এক গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম হয়েছে ১৫৩১০ টাকা। একদিনে কলকাতায় প্রতি গ্রামে দামও কমেছে ২৫৫ টাকা। আর ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম হয়েছে ১৫৩১০০ টাকা। ২৫৫০ টাকা দাম কমেছে এদিন।
উল্লেখ্য, সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (Karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনায় অন্য কোনও ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বেশি থাকে। আর ২২ ক্যারেটের দাম কিছুটা কম থাকে।

আরও পড়ুন: তৃণমূলে রদবদলের পর প্রথম বড় পদক্ষেপ! দিল্লি উড়ে যাওয়ার আগে অভিষেক লিখলেন, সবচেয়ে আশঙ্কাজনক…
রুপোর দাম
রুপোর দাম কমেছে ফের। এদিন ১০০ গ্রাম রুপোর দাম হয়েছে ২৪৭৪৫ টাকা। আর ১ কেজি রুপোর দাম এদিন হয়েছে ২৪৭৪৫০ টাকা। এদিন এক গ্রামে দাম কমেছে ১১১০ টাকা। আর কেজিতে ১১১০০ টাকা পতন হয়েছে।













