দোলের দিন হলুদ ধাতুর দরে বড় পরিবর্তন! আজ বাজারে ২২ ও ২৪ ক্যারেটের লেটেস্ট প্রাইস জানুন

Published on:

Published on:

Gold Price Dol Utsav dicress know today's latest rate
Follow

বাংলা হান্ট ডেস্ক: হোলির দিনে সোনার দামে বড় চমক। উৎসবের দিনে কিছুটা কমেছে হলুদ ধাতুর দর (Gold Price)। সোনার দাম কিছুটা কমায়, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মধ্যবিত্তরা। আজ আপনি যদি গহনা কেনার পরিকল্পনা করেন তাহলে দেখে নিন আজকের লেটেস্ট রেট।

দোল উৎসব কমল সোনার দাম জানুন আজকের লেটেস্ট রেট (Gold Price)

সঞ্চয় হোক কিংবা অলংকার বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা (Gold Price)। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে তেমনি কমলে স্বস্তির শ্বাস ফেলে সাধারণ মানুষ। সূত্রের খবর, মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহের কারণে সোনার দামের ওঠা পড়া লেগেই রয়েছে। এছাড়াও ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ ও একাধিক কারণের জন্য সোনার দামের ওপর প্রভাব পড়ছে।

Gold Price Dol Utsav dicress know today's latest rate

আরও পড়ুন: হোলির ছুটিতে বড় ম্যাচ! ইডেনে বিশ্বকাপ সেমিফাইনাল উপলক্ষে রাত পর্যন্ত চলবে অতিরিক্ত মেট্রো

২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১৬০৬০ টাকা। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৬০৬০০ টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৬৮৯৫ টাকা। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৬৮৯৫০টাকা । এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৬৮১০ টাকা । ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৬৮১০০ টাকা ।

সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২৯২২৫ টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২৯২২৫০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২৯২১৫ টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ২৯২১৫০ টাকা।

সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়। যেমন ১৮ ক্যারেটের সোনায় ৭৫ শতাংশ সোনা থাকে এবং ২৫ শতাংশ অন্য ধাতু থাকে। তখন সোনার গয়নাটি পুরোপুরি খাঁটি হয় না।এছাড়াও সোনার সঙ্গে অন্য ধাতু মেশানো হলে সোনার রং বদলে যায়। প্রসঙ্গত, যারা সঞ্চয়ের জন্য সোনা গহনা কিংবা সোনার বার কেনেন তারা বরাবরই ২৪ ক্যারেটর পাকা সোনা কেনেন (Gold Price)।