জুনের প্রথম সপ্তাহে কমল সোনার দাম! জানুন আজকের লেটেস্ট রেট

Published on:

Published on:

Gold Price drop again check today's rates
Follow

সপ্তাহের শুরুতেই কিছুটা কমল সোনার দাম (Gold Price)। এর আগে বেশ কিছুটা কমেছিল সোনার দাম। তবে উল্টো রথের দিন থেকে সোনার দাম বেড়ে গিয়েছিল। এমনকি গত কয়েক দিন সোনার দাম ১ লাখের কাছাকাছি ছিল। এই সোনার দাম বৃদ্ধি পাওয়ায় চিন্তার ভাঁজ পড়েছিল সাধারণ মানুষদের মাথায়। এমনকি বিক্রেতারাও বেশ চিন্তায় পড়েছিল। তবে সপ্তাহের শুরুতেই এক ধাক্কায় বেশ কিছুটা দাম কমেছে হলুদ ধাতুর। সোনার দাম কমায় হাঁফ ছেড়ে বাঁচলেন আম জনতা থেকে স্বর্ণ ব্যবসায়ীরা। জানুন আজকের লেটেস্ট রেট।

ফের কমল সোনার দাম জানুন আজকের রেট (Gold Price)

সঞ্চয় হোক কিংবা অলংকার বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম (Gold Price) বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে তেমনি কমলে স্বস্তির শ্বাস ফেলে সাধারণ মানুষ। সূত্রের খবর, মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহের কারণে সোনার দামের ওঠা পড়া লেগেই রয়েছে। এছাড়াও ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ ও একাধিক কারণের জন্য সোনার দামের ওপর প্রভাব পড়ছে।

Gold Price drop again check today's rates

আরও পড়ুন: গ্যাসের দাম বাড়তেই চাপ রেস্তরাঁ ব্যবসায়, বাড়তে পারে খাবারের দাম

২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১৪৮৪০ টাকা। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৪৮৪০০ টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৫৬১০ টাকা। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৫৬১০০ টাকা। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৫৫৩৫ টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৫৫৩৫০ টাকা।

সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২৬৩৪৫ টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২৬৩৪৫০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২৬৩৩৫ টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ২৬৩৩৫০ টাকা।

সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত এই ২৪ ক্যারেটের সোনার অন্য কোন ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বাড়ার বেশি থাকে। অপরদিকে, সোনার ক্যারেট যত কম হবে তাতে বেশি পরিমাণে খাদ মেশানো থাকে। যার ফলে গয়নাটি সম্পূর্ণ খাঁটি হয় না। এমনকি, সোনার সঙ্গে অন্য কোন ধাতু মেশানো থাকলে সোনার রঙও বদলে যায় (Gold Price)।