বাংলা হান্ট ডেস্ক: সুখবর মধ্যবিত্তের জন্য। হু হু করে কমল সোনার দাম (Gold Price)। হলুদ ধাতুর দর কমায় যথারীতি দোকানে দেখা দিয়েছে ক্রেতাদের ভিড়। পাশাপাশি এই হলুদ ধাতুর দর কমায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মধ্যবিত্তরা। এই বিয়ের মরসুমে আপনি যদি গহনা কেনা পরিকল্পনা করে থাকেন তাহলে দেখে নিন আজকে বাজারে সোনার লেটেস্ট রেট।
জুলাইয়ের শেষে কমল সোনার দাম জানুন আজকের রেট (Gold Price)
চলতি সপ্তাহের কিছুটা সোনার দাম বেড়েছিল। কিন্তু বুধবার ফের কমল সোনার দাম। বাংলার বাজারে আজ অনেকটা সস্তা হয়েছে সোনা। এক ভরিতে বেশ অনেকটাই পতন এসেছে দামে। যদিও রুপোর দামে সেইভাবে পতন হয়নি। উল্লেখ্য, হলুদ ধাতু মধ্যবিত্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র যে গয়না হিসেবে সোনাকে দেখা হয় তা কিন্তু নয়। ভবিষ্যতের সঞ্চয় হিসেবেও অনেকে সোনা কিনে রাখেন (Gold Price)।

আরও পড়ুন: গ্যাস গ্রাহকদের জন্য সতর্কবার্তা! LPG-র একাধিক নিয়মে বড় পরিবর্তন, জেনে নিন বিস্তারিত
আজ ২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১৩৬৪৫ টাকা। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৩৬৪৫০ টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৪৩৫৫ টাকা। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৪৩৫৫০ টাকা। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৪২৮৫ টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৪২৮৫০ টাকা।
সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২১৯৫৫ টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২১৯৫৫০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২১৯৪৫ টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ২১৯৪৫০ টাকা।
এই সোনার দাম কমায়, স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট সমর দে জানান, বর্তমানে সোনার দাম কিছুটা কমলেও, আগামী দিনে আবারও সোনার দাম বাড়তে পারে।এমনকি, সোনার দাম বর্তমানে কম থাকায় আগামী দিনে বাড়তে পারার আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, সোনার দাম কমার ফলে যারা ইতিমধ্যে সোনা কিনে ফেলেছেন তাদের আশঙ্কা করার কিছু নেই (Gold Price)।
















