সোনা কেনার পরিকল্পনা করছেন? জানুন জুনের শেষ কত দরে বিক্রি হচ্ছে হলুদ ধাতু

Published on:

Published on:

Gold Price dropped at the end of the month; check today's latest rates
Follow

বাংলা হান্ট ডেস্ক: আরও একবার সোনার দামে মিলল স্বস্তি। সোনার দাম গত মাসের শুরুর দিকে দু’বার বদলে গিয়েছিল। এমনকি গত কয়েক দিন আগে সোনার দাম ১ লাখের গণ্ডি পার করেছিল। চলতি সপ্তাহের শুরুর থেকে সোনার দাম (Gold Price) অনেকটাই কমেছে। যার ফলে স্বস্তি পেয়েছেন ক্রেতারা। এমনকি এই সোনার দাম কমায় হাঁফ ছেড়ে বাঁচলেন স্বর্ণ ব্যবসায়ীরাও।

মাসের শেষে কমল সোনার দাম জানুন আজকের লেটেস্ট রেট (Gold Price)

ভারতে যে কোন উৎসবে সোনা কেনা অথবা উপহার দেওয়ার রীতি রয়েছে। এমনকি সোনা কেনা কে শুভ কাজের সঙ্গে তুলনা করা হয়। আবার অনেকেই সোনাকে বিনিয়োগের মাধ্যম হিসেবেও দেখে। সেই ক্ষেত্রে সোনার দাম বাড়লে বিনিয়োগে মুনাফা বেশি পাওয়া যায়। কিন্তু সোনার দাম বাড়লে, সোনা কেনার ক্ষেত্রে চাপ বাড়ে নাগরিকদের (Gold Price)।

 

Gold Price dropped at the end of the month; check today's latest rates

আরও পড়ুন: ৭ দিনের কাউন্টডাউন শুরু! ফুটপাতের হকারদের নিয়ে বড় সিদ্ধান্ত প্রশাসনের

২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৪৩০২০ টাকা। আজ ২২ ক্যারেট ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৩১১০০ টাকা। ১৮ ক্যারেট ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১০৭২৭০ টাকা।

সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম জুয়েলারিতে হলমার্কের চিহ্ন, হলমার্কিং এর বছর ও ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস (BIS)এর স্ট্যাম্প উল্লেখ থাকে।

এই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস হলো এমন একটি সার্টিফিকেট যা নিশ্চিত করে গয়নাটি ব্যুরো কর্তৃক নির্ধারিত মান অনুযায়ী তৈরি হয়েছে কিনা। এছাড়াও যারা সঞ্চয়ের জন্য সোনা কিংবা সোনার বার কেনেন তারা বরাবরই ২৪ ক্যারেটর পাকা সোনা কেনেন (Gold Price)।