বাংলা হান্ট ডেস্ক: হাঁফ ছেড়ে বাঁচলেন আম জনতা। সপ্তাহের শুরুতেই কিছুটা কমল সোনার দাম (Gold Price)। যদিও এর আগে বেশ কিছুটা কমেছিল সোনার দাম। তবে মাঝখানে সোনার দাম বেড়ে গিয়েছিল। এমনকি গত কয়েক দিন সোনার দাম ১ লাখের কাছাকাছি ছিল। এই সোনার দাম বৃদ্ধি পাওয়ায় চিন্তার ভাঁজ পড়েছিল সাধারণ মানুষের মাথায়। এমনকি বিক্রেতারাও বেশ চিন্তায় পড়েছিল।
মাসের শুরুতে কমল সোনার দাম জানুন আজকের রেট (Gold Price)
সঞ্চয় হোক কিংবা অলংকার বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষদের। তেমনি দাম কমলে রেহাই পায় জনতা। সূত্রের খবর, মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহের কারণে সোনার দামের ওঠা পড়া লেগেই রয়েছে। এমনকি ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ ও একাধিক কারণের জন্য সোনার দামের ওপর প্রভাব পড়ছে।

আরও পড়ুন: এলপিজি সিলিন্ডার হল আরও সস্তা! কলকাতার নতুন দাম দেখে নিন এক ক্লিকে
আজ ২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price ১৩৬৬৫ টাকা। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৩৬৬৫০ টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৪৩৭৫ টাকা। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৪৩৭৫০ টাকা। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৪৩০৫ টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৪৩০৫০ টাকা।
সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২১৮১০টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২১৮১০০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২১৮৪৫ টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ২১৮০০০ টাকা।
সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত এই ২৪ ক্যারেটের সোনার অন্য কোন ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বাড়ার বেশি থাকে। অপরদিকে, সোনার ক্যারেট যত কম হবে তাতে বেশি পরিমাণে খাদ মেশানো থাকে। যার ফলে গয়নাটি সম্পূর্ণ খাঁটি হয় না (Gold Price)।
















