বাংলা হান্ট ডেস্ক: পুজোর আগে সোনার দামে ফের মিলল স্বস্তি। সোনার দাম(Gold Price) গত মাসের শুরুর দিকে দু’বার বদলে গিয়েছিল। গত কয়েক দিন আগে সোনার দাম ১ লাখের গণ্ডি পার করেছিল। শুক্রবার সোনার দাম অনেকটাই কমেছে। যার ফলে স্বস্তি পেলেন ক্রেতারা। এই সোনার দাম কমায় হাঁফ ছেড়ে বাঁচলেন স্বর্ণ ব্যবসায়ীরাও।
সোনার দামে পতন কত হল আজকের রেট (Gold Price)
ভারতে যে কোন উৎসবে সোনা কেনা অথবা উপহার দেওয়ার রীতি রয়েছে। এমনকি সোনা কেনা কে শুভ কাজের সঙ্গে তুলনা করা হয়। আবার অনেকেই সোনাকে বিনিয়োগের মাধ্যম হিসেবেও দেখে। সেই ক্ষেত্রে সোনার দাম বাড়লে বিনিয়োগে মুনাফা বেশি পাওয়া যায়। কিন্তু সোনার দাম বাড়লে, সোনা কেনার ক্ষেত্রে চাপ বাড়ে নাগরিকদের (Gold Price)।
২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৪৫০৫ টাকা। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৪৫০৫০ টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৫২৬০টাকা। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম১৫২৬০০ টাকা। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৫১৮৫ টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৫১৮৫০ টাকা।

আরও পড়ুন: ভ্রমণপিপাসুদের সুখবর! উৎসবের মরশুমে বাড়ল ২ জোড়া স্পেশাল ট্রেনের মেয়াদ
সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২৩০৭৫ টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২৩০৭৫০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম২৩০৬৫ টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ২৩০৬৫০ টাকা।
সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়। যেমন ১৮ ক্যারেটের সোনায় ৭৫ শতাংশ সোনা থাকে এবং ২৫ শতাংশ অন্য ধাতু থাকে। তখন সোনার গয়নাটি পুরোপুরি খাঁটি হয় না।এছাড়াও সোনার সঙ্গে অন্য ধাতু মেশানো হলে সোনার রং বদলে যায়। প্রসঙ্গত, যারা সঞ্চয়ের জন্য সোনা গহনা কিংবা সোনার বার কেনেন তারা বরাবরই ২৪ ক্যারেটর পাকা সোনা কেনেন (Gold Price)।













