বাংলা হান্ট ডেস্ক: সামনেই আসছে উৎসবের মরশুম। এই উৎসবের মরশুমে যাত্রীদের কথা মাথায় রেখে অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল (Indian Railways)। এই অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়ার ফলে যাত্রীদের যাতায়াত ব্যবস্থা সুবিধা জনক হবে বলে মনে করা হচ্ছে। এবার এক নজরে দেখে নিন উৎসবের মরশুমে কোন কোন ট্রেনের মেয়াদ বাড়ানো হয়েছে ।
উৎসবের মরশুমে বাড়ল স্পেশাল ট্রেনের মেয়াদ (Indian Railways)
উৎসবের মরশুমে বহু মানুষ বাড়ি ফিরে আসেন। আবার অনেকে এই সময় ঘুরতে যাওয়ার জন্য পরিকল্পনা করে। যার ফলে ট্রেনে দেখা যায় চোখে পড়ার মতন ভিড়। আর এই ধীরে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ব্যস্ত রোড গুলিতে ট্রেনগুলি মেয়াদ বৃদ্ধি করা হয়েছে (Indian Railways)। দেখে নিন সেই বিষয়ে বিস্তারিত তথ্য।

আরও পড়ুন: সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ফের পকেটে চাপ মধ্যবিত্তের! বাড়ল সোনার দাম, জানুন আজকের রেট
এর মধ্যে রয়েছে ০৯১৮৯/০৯১৯০ (মুম্বই সেন্ট্রাল–কাটিহার–মুম্বই সেন্ট্রাল) এবং ০৪১২৭/০৪১২৮ (কানপুর সেন্ট্রাল–গুয়াহাটি–কানপুর সেন্ট্রাল) ফেস্টিভ্যাল স্পেশাল।ট্রেন নম্বর ০৯১৮৯ মুম্বই সেন্ট্রাল–কাটিহার ফেস্টিভ্যাল স্পেশাল ৫ ও ১২ সেপ্টেম্বর, ১৭, ২৪ ও ৩১ অক্টোবর এবং ৭ ও ১৪ নভেম্বর ২০২৬—এই সাত দিনে অতিরিক্ত সাতটি ট্রিপ চালাবে।
ফেরার পথে ট্রেন নম্বর ০৯১৯০ কাটিহার–মুম্বই সেন্ট্রাল ফেস্টিভ্যাল স্পেশাল ৮ ও ১৫ সেপ্টেম্বর, ২০ ও ২৭ অক্টোবর এবং ৩, ১০ ও ১৭ নভেম্বর ২০২৬—এই সাত দিনে অতিরিক্ত সাতটি ট্রিপ করবে।ট্রেন নম্বর ০৪১২৭ কানপুর সেন্ট্রাল–গুয়াহাটি ফেস্টিভ্যাল স্পেশাল ১০ সেপ্টেম্বর থেকে ১০ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত অতিরিক্ত ১৪টি ট্রিপ চালাবে।
এছাড়াও ফেরার পথে ট্রেন নম্বর ০৪১২৮ গুয়াহাটি–কানপুর সেন্ট্রাল ফেস্টিভ্যাল স্পেশাল ১১ সেপ্টেম্বর থেকে ১১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত অতিরিক্ত ১৪টি ট্রিপ করবে। এই অতিরিক্ত সময় পর্যন্ত ট্রেনগুলো চলাচল করার ফলে যাত্রীদের যাতায়াত ব্যবস্থা সুবিধা জনক হবে বলে মনে করা হচ্ছে (Indian Railways)।













