বাংলা হান্ট ডেস্ক: দিনকে দিন সোনার দাম ঊর্ধ্বমুখী। তবে বাংলার বাজারে গত কয়েকদিন ধরেই সোনার দাম বেড়েই চলেছে। যার ফলে কালঘাম ছুটছে জন সাধারনের। তবে বৃহস্পতিবার সোনার দাম (Gold Price) আবারও বেড়ে গেল বাংলায়। আজ কিনতে কত খরচ হবে ? দেখুন নতুন রেটচার্ট।
লক্ষ্মীবারে বাড়ল সোনার দাম, জানুন আজকের লেটেস্ট রেট (Gold Price)
মধ্যবিত্তদের কাছে সোনা অত্যন্ত সঞ্চয়ের জিনিস। সোনা যে কেবলমাত্র গয়না হিসেবে ব্যবহৃত হয় তা নয়। অনেকে সঞ্চয়ের জন্য সোনা কিনে থাকে। তবে সোনার দাম বাড়লে মধ্যবিত্তদের চিন্তা বেড়ে যায়। আর বর্তমানে হলুদ ধাতুর দাম যে পর্যায়ে পৌঁছেছে তাতে মধ্যবিত্তদের প্রায় ধরা ছোঁয়ার বাইরে চলে গিয়েছে সোনা কেনা। শুধুমাত্র যে সোনার দাম বেড়েছে তা নয় সোনার পাশাপাশি বেড়েছে রুপোর দাম।

আরও পড়ুন: আধারে মুখ দেখিয়ে পরিচয় যাচাই, কীভাবে কাজ করবে নতুন ব্যবস্থা? জানুন
আজ ২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৪৫৩৫ টাকা। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৪৫৩৫০ টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৫২৯০টাকা। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৫২৯০০ টাকা। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৫২১৫ টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৫২১৫০ টাকা।
সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২৩২২০ টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২৩২২০০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২৩২১০ টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ২৩২১০০ টাকা।
আগামী দিনে এই দামে কিছু সংশোধিত হতে পারে। তবে বর্তমানে যেভাবে সোনার দাম (Gold Price) বৃদ্ধি পাচ্ছে তাতে সোনার চাহিদায় কিছুটা হলেও প্রভাব পড়েছে। মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহের কারণে সোনার দাম বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছে অনেকে। এমনকি ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ ও একাধিক কারণের জন্য সোনার দামের ওপর প্রভাব পড়ছে।













