সপ্তাহশেষে এক ধাক্কায় কমল সোনার দাম! একনজরে দেখে নিন আজকের লেটেস্ট রেট

Published on:

Published on:

Gold Price dropped in the second week of may check today's rates
Follow

বাংলা হান্ট ডেস্ক: সোনার দামে (Gold Price) ফের মিলল স্বস্তি। যার ফলে স্বস্তি পেলেন ক্রেতারা। এমনকি এই সোনার দাম কমায় হাঁফ ছেড়ে বাঁচলেন স্বর্ণ ব্যবসায়ীরাও। শুধুমাত্র, গয়না হিসেবে পড়ার জন্য মানুষ সোনা কেনে এমন ধারণা ভুল। বহু মানুষ ভবিষ্যতে সঞ্চয়ের কথা মাথায় রেখে সোনা কিনে রাখেন। এমনকি এই সোনা ভবিষ্যতের যেকোনো আপৎকালীন অর্থনৈতিক পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য মনের জোরও জোগায়। তাই সপ্তাহশেষে বাজারে হলুদ ধাতুর দর কত জানুন।

মে মাসের দ্বিতীয় সপ্তাহে কমল সোনার দাম জানুন আজকের (Gold Price)

রবিবার ফের কমল সোনার দাম (Gold Price)। বাংলার বাজারে রবিবার সস্তা হয়েছে সোনা। এক ভরিতে বেশ অনেকটাই পতন এসেছে দামে। যদিও রুপোর দামে সেইভাবে পতন হয়নি। উল্লেখ্য, হলুদ ধাতু মধ্যবিত্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র যে গয়না হিসেবে সোনাকে দেখা হয় তা কিন্তু নয়। ভবিষ্যতের সঞ্চয় হিসেবেও অনেকে সোনা কিনে রাখেন।

Gold Price dropped in the second week of may check today's rates

আরও পড়ুন: পরীক্ষার্থীদের জন্য জরুরি খবর, প্রকাশিত হল CBSE দশম শ্রেণির ডেটশিট

২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১৫০৬৫ টাকা। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৫০৬৫০ টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৫৮৫০ টাকা। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৫৮৫০০ টাকা। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৫৭৭৫ টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৫৭৭৫০ টাকা।

সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২৬৪৯০ টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২৬৪৯০০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২৬৪৮০ টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ২৬৪৮০০ টাকা।

এই সোনার দাম (Gold Price) কমায়, স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট সমর দে জানান, বর্তমানে সোনার দাম কিছুটা কমলেও, আগামী দিনে আবারও সোনার দাম বাড়তে পারে।এমনকি, সোনার দাম বর্তমানে কম থাকায় আগামী দিনে বাড়তে পারার আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, সোনার দাম কমার ফলে যারা ইতিমধ্যে সোনা কিনে ফেলেছেন তাদের আশঙ্কা করার কিছু নেই। কিন্তু যারা কিনবেন ভাবছেন, তাদের অপেক্ষা না করার পরামর্শ দিয়েছেন তাঁরা।