বাংলা হান্ট ডেস্ক: সপ্তাহের শুরুতেই কিছুটা কমল সোনার দাম (Gold Price)। এর আগে সোনার দাম ওঠা নামা করছিল। তবে জৈষ্ঠ্যর শুরুতে ফের কমল হলুদ ধাতুর দর। এর ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মধ্যবিত্তরা। এই মুহূর্তে আপনি যদি গহনা কেনার পরিকল্পনা করেন তাহলে দেখে নিন আজকের লেটেস্ট রেট।
একধাক্কায় কমল হলুদ ধাতুর দর জানুন আজকের রেট (Gold Price)
সোনার দাম প্রতিদিনই ওঠানামা করে। এই সোনার দাম বৃদ্ধি পাওয়ায় চিন্তার ভাঁজ পড়েছিল সাধারণ মানুষদের মাথায়। এমনকি বিক্রেতারাও বেশ চিন্তায় পড়েছিলেন। তবে সপ্তাহের শেষে এক ধাক্কায় বেশ কিছুটা দাম কমলো হলুদ ধাতুর (Gold Price)। সোনার দাম কমায় হাঁফ ছেড়ে বাঁচলেন আম জনতা থেকে স্বর্ণ ব্যবসায়ীরা।

আরও পড়ুন: ফের রেল দুর্ঘটনা! লাইনচ্যুত উজ্জয়িনী এক্সপ্রেসের ৩টি কামরা
২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১৫১৩৫ টাকা। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৫১৩৫০ টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৫৯২৫ টাকা। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৫৯২৫০ টাকা। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৫৮৪৫ টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৫৮৪৫০ টাকা।
সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২৬৯৩০টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২৬৯৩০০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২৬৯২০ টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ২৬৮২০০ টাকা।
সূত্রের খবর, এই সোনার দাম কমায় স্বর্ণ ব্যবসায়ীরা মনে করছেন আগামী দিনে আবারও সোনার দাম (Gold Price) বাড়তে পারে। এমনকি, সোনার দাম বর্তমানে কম থাকায় আগামী দিনে বাড়তে পারার আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, সোনার দাম কমার ফলে যারা ইতিমধ্যে সোনা কিনে ফেলেছেন তাদের আশঙ্কা করার কিছু নেই। কিন্তু যারা কিনবেন ভাবছেন, অপেক্ষা না করার পরামর্শ দিয়েছেন তাঁরা।













