বাংলা হান্ট ডেস্ক: পুজোর আগে ফের বাড়ল সোনার দাম। এরফলে যথারীতি কপালে চিন্তার ভাঁজ পড়েছে আমজনতার। এই উৎসবের মরশুমে আপনার যদি গহনা কেনার পরিকল্পনা থাকে, তাহলে এক নজরে দেখে নিন আজকের লেটেস্ট রেট কত রয়েছে (Gold Price)।
বাড়ল সোনার দাম জানুন আজকের রেট (Gold Price)
মধ্যবিত্তদের কাছে শুধুমাত্র সোনা গমনা হিসাবে পরিচিত তা নয়। অনেকেই সোনাকে সঞ্চয়ের মাধ্যম হিসেবেও মনে করেন। পাশাপাশি সোনা বাঙালি জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। তাই কেনার ইচ্ছে থাকুক বা না থাকুক সোনার দাম বৃদ্ধি পেলে যথারীতি কপালে চিন্তার ভাঁজ পড়ে। আর বর্তমান সময়ে সোনার দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে (Gold Price)।
২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৪২০০ টাকা। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৪২০০০ টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৪৯৪০টাকা। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৪৯৪০০ টাকা। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৪৮৬৫ টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম১৪৮৬৫০ টাকা।

আরও পড়ুন: বিয়ের পর আধার কার্ডে নাম পরিবর্তন, কীভাবে করবেন? জানুন
সোনার পাশাপাশি আজকের রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে২২৫৪০ টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে২২৫৪০০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২২৫৩০ টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ২২৫৩০০ টাকা।
সোনা কেনার ক্ষেত্রে জুয়েলারিতে হলমার্কের চিহ্ন, হলমার্কিং এর বছর ও ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস (BIS)এর স্ট্যাম্প উল্লেখ থাকে। এই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস হলো এমন একটি সার্টিফিকেট যা নিশ্চিত করে গয়নাটি ব্যুরো কর্তৃক নির্ধারিত মান অনুযায়ী তৈরি হয়েছে কিনা। এছাড়াও যারা সঞ্চয়ের জন্য সোনা কিংবা সোনার বার কেনেন তারা বরাবরই ২৪ ক্যারেটের পাকা সোনা কেনেন (Gold Price)।













