বাংলা হান্ট ডেস্ক: সপ্তাহের শুরুতেই ফের বাড়ল সোনার দাম (Gold Price)। এর আগে বেশ কিছুটা কমেছিল সোনার দাম। তবে মধ্য প্রাচ্যের যুদ্ধের ফলে সোনার দাম বেড়ে গিয়েছে। এই সোনার দাম বৃদ্ধি পাওয়ায় চিন্তার ভাঁজ পড়েছিল সাধারণ মানুষদের মাথায়। এমনকি বিক্রেতারাও বেশ চিন্তায় পড়েছিল। এই সময় আপনি যদি গহনা কেনার পরিকল্পনা করেন, তাহলে একবার আজকের বাজারের লেটেস্ট রেট দেখে নিন।
মার্চের শুরুতেই বাড়ল সোনার দাম জানুন আজকের লেটেস্ট রেট (Gold Price)
সঞ্চয় হোক কিংবা অলংকার বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা (Gold)। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম বৃদ্ধি পেলে কপালে চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষদের। সূত্রের খবর, মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহের কারণে সোনার দামের ওঠা পড়া লেগেই রয়েছে। এমনকি ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ ও একাধিক কারণের জন্য সোনার দামের ওপর প্রভাব পড়ছে। দেখে নিন আজকের লেটেস্ট রেট (Gold Price)।

আরও পড়ুন: তিন মাস পুরী লাইনে একাধিক ট্রেন বাতিল, বিপদে পড়ার আগে দেখুন তালিকা
মার্চের শুরুতেই কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৫৫ হাজার ৬৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৬৯ হাজার ৮০০ টাকা। পাশাপাশি দিল্লিতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৫৪ হাজার ৮০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৬৮ হাজার ৮৬০ টাকা।
মুম্বইয়ে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৫৪ হাজার ৬৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৬৮ হাজার ৭১০ টাকা। আহমেদাবাদে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৫৪ হাজার ৭০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৬৮ হাজার ৭৬০ টাকা। পুনেতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৫৪ হাজার ৬৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৬৮ হাজার ৭১০ টাকা।
এমনকি লখনউয়ে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৫৪ হাজার ৮০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৬৮ হাজার ৮৬০ টাকা। চেন্নাইয়ে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৫৪ হাজার ৬৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৬৮ হাজার ৭১০ টাকা।
প্রসঙ্গত, সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত এই ২৪ ক্যারেটের সোনার অন্য কোন ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বাড়ার বেশি থাকে। অপরদিকে, সোনার ক্যারেট যত কম হবে তাতে বেশি পরিমাণে খাদ মেশানো থাকে। যার ফলে গয়নাটি সম্পূর্ণ খাঁটি হয় না। তবে ২৪ ক্যারেট সোনায় যেহেতু খাঁটি হয়, তাই এর দাম বরাবর বেশি থাকে (Gold Price)।












