মাঘ মাসের প্রথম দিনই বিরাট বদল সোনার দামে! আজ ১ গ্ৰাম হলুদ ধাতুর দর কত জানুন

Published on:

Published on:

gold price(40)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ মাঘ মাস মানেই বাঙালিদের বিয়ের মাস। আর সেই মাসে ফের বৃদ্ধি সোনার দামে। কেনার হোক বা না হোক, সোনার দাম (Gold Price) বৃদ্ধি পেলে যেমন চিন্তা বাড়ে, তেমনি সস্তা হলে আনন্দ হয়। তবে এখন আর সেভাবে আনন্দ পাওয়ার স্কোপ নেই বললেই চলে। কারণ নতুন বছরেও শুরুতেও উর্দ্ধমুখী সোনার দাম। পয়লা মাঘেও সোনার দামে বড় ধাক্কা। আজ ১৫ জানুয়ারি, ২০২৬ কলকাতায় হলমার্ক সোনার দাম কত হল? এক গ্রাম কিনতে কত খরচ পড়বে? এক নজরে দেখে নিন রেটচার্ট (Gold Price)

বৃহস্পতিবার ১ গ্রাম ২২ ক্যারাট হলমার্ক সোনার গহনার দাম দাঁড়িয়েছে ১৩৫৮০ টাকা। একদিনে দাম বেড়েছে ১২০ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হয়েছে ১৩৫৮০০। এক্ষেত্রে দাম ১২০০ টাকা বৃদ্ধি পেয়েছে। আর শহর কলকাতায় ২২ ক্যারাট ১০০ গ্রাম সোনার দাম হয়েছে ১৩৫৮০০০।

২৪ ক্যারাট খুচরো পাকা সোনা ১ গ্রাম সোনার দাম হয়েছে ১৪২৯০ টাকা। গতকালের তুলনায় ১৩০ টাকা দাম বেড়েছে। ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম হয়েছে ১৪২৯০০ টাকা। কলকাতায় খুচরো পাকা ১০০ গ্রাম সোনার দাম মঙ্গলবার দাঁড়িয়েছে ১৪১২০০০ টাকা।

উল্লেখ্য, সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (Karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনায় অন্য কোনও ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বেশি থাকে। আর ২২ ক্যারেটের দাম কিছুটা কম থাকে। সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়।

gold price(27)

বিশেষজ্ঞদের অনুমান, আসন্ন সময়ে সোনার দাম (Gold Price) আরও বাড়তে পারে, কমার সম্ভাবনা নেই। বিশেষজ্ঞদের অনুমান, চলতি বছর ২০২৬ সালে সোনার দাম আরও ৫% – ১৬% বৃদ্ধি পেতে পারে।

আরও পড়ুন: রাজ্য সরকারি কর্মীদের DA বৃদ্ধির ঘোষণা করল রাজ্য সরকার, কত শতাংশ?

রুপোর দাম

রুপোর দামও এদিনও উর্দ্ধমুখী। বৃহস্পতিবার ১০০ গ্রাম খুচরো রুপোর দাম হয়েছে ২৭৮৫৫ টাকা। একদিনে ১,৪৬০ টাকা বেড়েছে দাম। আর ১ কেজি রুপোর দাম হয়েছে ২৭৮৫৫০ টাকা। রাতারাতি দাম বেড়েছে ১,৪৬০০ টাকা।