রবিতে বিরাট বদল সোনার দামে! আজ ১ গ্ৰাম হলুদ ধাতুর দর কত? শুনে মাথায় হাত সকলের

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্কঃ ফের শুরু হচ্ছে বাঙালিদের বিয়ের সিজন। আর তার আগে ফের বৃদ্ধি সোনার দামে। কেনার হোক বা না হোক, সোনার দাম (Gold Price) বৃদ্ধি পেলে যেমন চিন্তা বাড়ে, তেমনি সস্তা হলে আনন্দ হয়। গত কয়েকদিনে একটু একটু করে কমছিল সোনার দাম। এবার বাড়ল। রবিবার ছুটির দিনে উর্দ্ধমুখী সোনার দাম। আজ ২২ ফেব্রুয়ারী , ২০২৬ কলকাতায় হলমার্ক সোনার দাম কত হল? এক গ্রাম কিনতে কত খরচ পড়বে?

এক নজরে দেখে নিন রেটচার্ট (Gold Price)

রবিবার ১ গ্রাম ২২ ক্যারাট হলমার্ক সোনার গহনার দাম দাঁড়িয়েছে ১৫০৩৫ টাকা। একদিনে দাম বেড়েছে ২১৫ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হয়েছে ১৫০৩৫০। এক্ষেত্রে দাম ২১৫০ টাকা বৃদ্ধি পেয়েছে। আর শহর কলকাতায় ২২ ক্যারাট ১০০ গ্রাম সোনার দাম হয়েছে ১৫০৩৫০০ টাকা।

২৪ ক্যারাট খুচরো পাকা সোনা ১ গ্রাম সোনার দাম হয়েছে ১৫৮১৫ টাকা। গতকালের তুলনায় দাম ২২৫ টাকা বেড়েছে। ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম হয়েছে ১৫৮১৫০ টাকা। কলকাতায় খুচরো পাকা ১০০ গ্রাম সোনার দাম রবিবার দাঁড়িয়েছে ১৫৮১৫০০ টাকা।

উল্লেখ্য, সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (Karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনায় অন্য কোনও ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বেশি থাকে। আর ২২ ক্যারেটের দাম কিছুটা কম থাকে। সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়।

Gold Price

আরও পড়ুন: DA নিয়ে তোলপাড়! রাজ্য বকেয়া মেটালে এক এক জন সরকারি কর্মী কত টাকা করে পাবেন?

রুপোর দাম

রুপোর দামে লাগাতার ধস। দামও এদিনও নিম্নমুখী। বৃহস্পতিবার ১০০ গ্রাম খুচরো রুপোর দাম হয়েছে ২৬২৯৫ টাকা। একদিনে ১,৫৬০ টাকা বেড়েছে কমেছে। আর ১ কেজি রুপোর দাম হয়েছে ২৬২৯৫০ টাকা। রাতারাতি দাম ১,৫৬০০ টাকা কমেছে।