রবিতে ১৩৭২০০ টাকায় বিকোচ্ছে সোনা, রুপোর দামও বাড়ল অনেকটা: আজকের রেট

Published on:

Published on:

gold price(44)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ মাসের শেষে ফের বৃদ্ধি সোনার দামে। সপ্তাহান্তে ফের বাড়ল হলুদ ধাতুর দর। কেনার হোক বা না হোক, সোনার দাম (Gold Price) বৃদ্ধি পেলে যেমন চিন্তা বাড়ে, তেমনি সস্তা হলে আনন্দ হয়। মাঝে একটু কমছিল সোনার দাম। রবিতে ফের উর্দ্ধমুখী হলুদ ধাতু। আজ ২৮জুন ২০২৬ কলকাতায় হলমার্ক সোনার দাম কত হল? এক গ্রাম কিনতে কত খরচ পড়বে? জেনে নিন।

এক নজরে দেখে নিন রেটচার্ট (Gold Price)

রবিবার ১ গ্রাম ২২ ক্যারাট হলমার্ক সোনার গহনার দাম দাঁড়িয়েছে ১৩৭২০ টাকা। গতকালের তুলনায় দাম বেড়েছে ১৩০ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হয়েছে ১৩৭২০০ টাকা। এক্ষেত্রে দাম ১১৫০ টাকা বৃদ্ধি পেয়েছে। আর শহর কলকাতায় ২২ ক্যারাট ১০০ গ্রাম সোনার দাম হয়েছে ১৩৭২০০০ টাকা।

২৪ ক্যারাট খুচরো পাকা সোনা ১ গ্রাম সোনারও দাম বেড়েছে। এদিন হয়েছে ১৪৪৩৫ টাকা। গতকালের তুলনায় দাম ১৩৫ টাকা বেড়েছে। ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম হয়েছে ১৪৪৩৫০ টাকা। কলকাতায় খুচরো পাকা ১০০ গ্রাম সোনার দাম ১৪৪৩৫০০ টাকায় দাঁড়িয়েছে।

উল্লেখ্য, সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (Karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনায় অন্য কোনও ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বেশি থাকে। আর ২২ ক্যারেটের দাম কিছুটা কম থাকে। সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়।

Gold Price

আরও পড়ুন: আমেরিকার চিন্তা বাড়িয়ে এবার এই মহাসাগরে নজর চিনের! কী পরিকল্পনা লালফৌজের?

রুপোর দাম

রুপোরও দাম বেড়েছে এদিন। রবিবার ১০০ গ্রাম খুচরো রুপোর দাম ১০০ টাকা বেড়ে হয়েছে ২২৬৪০টাকা। আর ১ কেজি রুপোর দাম হয়েছে ২২৬৪০০ টাকা। কেজিতে দাম বেড়েছে ১০০০ টাকা।