বাংলা হান্ট ডেস্কঃ মাসের শুরুতে ফের বৃদ্ধি সোনার দামে। সপ্তাহান্তে ফের বাড়ল হলুদ ধাতুর দর। কেনার হোক বা না হোক, সোনার দাম (Gold Price) বৃদ্ধি পেলে যেমন চিন্তা বাড়ে, তেমনি সস্তা হলে আনন্দ হয়। মাঝে একটু কমছিল সোনার দাম। রবিতে ফের উর্দ্ধমুখী হলুদ ধাতু। আজ ৪ জুলাই, ২০২৬ কলকাতায় হলমার্ক সোনার দাম কত হল? এক গ্রাম কিনতে কত খরচ পড়বে? জেনে নিন।
এক নজরে দেখে নিন রেটচার্ট (Gold Price)
শনিবার ১ গ্রাম ২২ ক্যারাট হলমার্ক সোনার গহনার দাম দাঁড়িয়েছে ১৪০২৫ টাকা। গতকালের তুলনায় দাম বেড়েছে ৩০৫ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হয়েছে ১৪০২৫০ টাকা। এক্ষেত্রে দাম ৩০৫০ টাকা বৃদ্ধি পেয়েছে। আর শহর কলকাতায় ২২ ক্যারাট ১০০ গ্রাম সোনার দাম হয়েছে ১৪০২৫০০ টাকা।
২৪ ক্যারাট খুচরো পাকা সোনা ১ গ্রাম সোনারও দাম বেড়েছে। এদিন হয়েছে ১৪৭৬০ টাকা। গতকালের তুলনায় দাম ৩২৫ টাকা বেড়েছে। ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম ৩২৫০ টাকা বেড়ে হয়েছে ১৪৭৬০০ টাকা। কলকাতায় খুচরো পাকা ১০০ গ্রাম সোনার দাম ১৪৭৬০০০ টাকায় দাঁড়িয়েছে।
উল্লেখ্য, সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (Karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনায় অন্য কোনও ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বেশি থাকে। আর ২২ ক্যারেটের দাম কিছুটা কম থাকে। সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়।

আরও পড়ুন: DA নয়, এবার সরকারি কর্মীদের কথা মাথায় রেখে আরেক সুবিধা চালু করছে নবান্ন
রুপোর দাম
রুপোরও দাম বেড়েছে এদিন। শনিবার ১০০ গ্রাম খুচরো রুপোর দাম ৫৪০ টাকা বেড়ে হয়েছে ২৩৬১৫। আর ১ কেজি রুপোর দাম হয়েছে ২৩৬১৫০ টাকা। কেজিতে দাম ৫৪০০ টাকা বেড়েছে।













