চমকে গেল ক্রেতা, শনিতে বড় টুইস্ট সোনার দামে! আজ ১ গ্ৰাম হলমার্ক হলুদ ধাতুর দর কত?

Published on:

Published on:

Gold Price
Follow

বাংলা হান্ট ডেস্কঃ সামনেই পয়লা বৈশাখ। তার আগে সোনার দাম কখনও বাড়ছে, কখনও কমছে। কেনার হোক বা না হোক, সোনার দাম (Gold Price) বৃদ্ধি পেলে যেমন চিন্তা বাড়ে, তেমনি সস্তা হলে আনন্দ হয়। গতকাল কিছুটা কমছিল সোনার দাম। তবে এদিন টুইস্ট রীতিমতো। শনিবার ছুটির দিনে সোনার দাম বাড়ল না কমল? জেনে নিন। আজ ২৮ মার্চ, ২০২৬ কলকাতায় হলমার্ক সোনার দাম কত হল? এক গ্রাম কিনতে কত খরচ পড়বে?

এক নজরে দেখে নিন রেটচার্ট (Gold Price)

শনিবার ১ গ্রাম ২২ ক্যারাট হলমার্ক সোনার গহনার দাম অপরিবর্তিতই রয়েছে। গতকাল কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ছিল ১৩৭৩০ টাকা। এদিনও তাই রয়েছে। এদিন শহর কলকাতায় ২২ ক্যারাট ১০ গ্রাম সোনার দাম হয়েছে ১৩৭৩০০ টাকা।

২৪ ক্যারাট খুচরো পাকা সোনা ১ গ্রাম সোনার দামও এদিন অপরিবর্তিত রয়েছে। দাম রয়েছে ১৪৪৪৫টাকা। গতকালের তুলনায় দাম বাড়েও নি কমেও নি। ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম রয়েছে ১৪৪৪৫০ টাকা। কলকাতায় খুচরো পাকা ১০০ গ্রাম সোনার দাম রবিবার দাঁড়িয়েছে ১৪৪৪৫০০ টাকা।

উল্লেখ্য, সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (Karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনায় অন্য কোনও ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বেশি থাকে। আর ২২ ক্যারেটের দাম কিছুটা কম থাকে। সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়।

Gold Price fell of the third week of march

আরও পড়ুন: মুহূর্তে বদলে যাবে আবহাওয়া! আগামী দু’ঘণ্টায় ঝড়-বৃষ্টির তোলপাড়, বাড়িতে থাকার পরামর্শ IMD-র

রুপোর দাম

রুপোর দাম এদিনও নিম্নমুখী। শনিবার ১০০ গ্রাম খুচরো রুপোর দাম হয়েছে ২২৬৪০ টাকা। একদিনে ১৯০ টাকা কমেছে। আর ১ কেজি রুপোর দাম হয়েছে ২২৬৪০০ টাকা। রাতারাতি দাম ১৯০০ টাকা কমেছে।