বাংলা হান্ট ডেস্ক: রবিবার বেশ কিছুটা সোনার দাম বেড়েছিল। কিন্তু সোমবার ফের কমল সোনার দাম। বাংলার বাজারে সোমবার অনেকটা সস্তা হয়েছে সোনা। এক ভরিতে বেশ অনেকটাই পতন এসেছে দামে। যদিও রুপোর দামে সেইভাবে পতন হয়নি। উল্লেখ্য, হলুদ ধাতু মধ্যবিত্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র যে গয়না হিসেবে সোনাকে দেখা হয় তা কিন্তু নয়। ভবিষ্যতের সঞ্চয় হিসেবেও অনেকে সোনা কিনে রাখেন। তার ওপর এই মুহূর্তে আপনি যদি গহনা কেনার পরিকল্পনা করেন তাহলে দেখে নিন আজকের লেটেস্ট রেট (Gold Price)।
কমল সোনার দাম জানুন আজকের লেটেস্ট রেট (Gold Price)
সোমবারের হিসেব অনুযায়ী দেশের বাজারে সোনার দামে বড় রদবদল চোখে পড়ছে। মধ্যবিত্তের প্রধান আকর্ষণ ২২ ক্যারেট সোনার দাম এখন প্রতি গ্রামে ১৪,১৫৫ টাকা।একদম খাঁটি সোনা কিনতে চাইছেন, তাদের জন্য ২৪ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে প্রতি গ্রামে ১৫,৪৪২ টাকা )Gold Price)।

আরও পড়ুন: আবার খরচ বাড়ার সম্ভাবনা, সাবান ছাড়াও আরও জিনিসে দাম বাড়তে পারে
এছাড়াও মুদ্রাস্ফীতির বাজারে সোনাকে সবসময়ই একটি নিরাপদ বিনিয়োগ হিসেবে গণ্য করা হয়। তবে ত দামের এই সামান্য পতন সাধারণ মানুষের কাছে গুরুত্বপূর্ণ।এছাড়াও আহমেদাবাদে এই দর প্রতি গ্রামে ১৫,৪৪৭ টাকা। বেঙ্গালুরু, ভুবনেশ্বর এবং হায়দরাবাদে অবশ্য কলকাতার সমান দরেই সোনা কেনাবেচা হচ্ছে। শহর কলকাতার ক্ষেত্রেও দামের ছবিটা একই রকম।
প্রসঙ্গত সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত এই ২৪ ক্যারেটের সোনার অন্য কোন ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বাড়ার বেশি থাকে।
অপরদিকে, সোনার ক্যারেট যত কম হবে তাতে বেশি পরিমাণে খাদ মেশানো থাকে। যার ফলে গয়নাটি সম্পূর্ণ খাঁটি হয় না। এমনকি, সোনার সঙ্গে অন্য কোন ধাতু মেশানো থাকলে সোনার রঙ বদলে যায় (Gold Price)।













