মে মাসের সপ্তাহ শেষে বাড়ল সোনার দাম! জানুন আজকের লেটেস্ট রেট

Published on:

Published on:

Gold Price rise again check today's latest rates
Follow

বাংলা হান্ট ডেস্ক: সপ্তাহের শেষে কিছুটা বাড়ল সোনার দাম (Gold Price) । এরআগে এক ধাক্কায় এর আগে কিছুটা কমেছিল সোনার দাম। এই সোনার দাম বৃদ্ধি পাওয়ায় চিন্তার ভাজ পড়েছিল সাধারণ মানুষের মাথায়। এমনকি বিক্রেতারাও বেশ চিন্তায় পড়েছেন। বর্তমানে ২৪ ক্যারেট সোনার দাম ১ লাখের গণ্ডিতে রয়েছে। এই সোনার দাম বৃদ্ধি পাওয়ায়, বিশেষজ্ঞরা বলছেন এইতো সবে শুরু, বছরের শেষের দিকে আরও দাম বাড়বে সোনার।

ফের বাড়ল সোনার দাম, জানুন আজকের লেটেস্ট রেট (Gold Price)

মধ্যবিত্তদের কাছে সোনা অত্যন্ত সঞ্চয়ের জিনিস। সোনা যে কেবলমাত্র গয়না হিসেবে ব্যবহৃত হয় তা নয়। অনেকে সঞ্চয়ের জন্য সোনা কিনে থাকে‌। তবে সোনার দাম বাড়লে মধ্যবিত্তদের চিন্তা বেড়ে যায়। আর বর্তমানে হলুদ ধাতুর দাম যে পর্যায়ে পৌঁছেছে তাতে মধ্যবিত্তদের প্রায় ধরা ছোঁয়ার বাইরে চলে গিয়েছে সোনা কেনা। শুধুমাত্র যে সোনার দাম বেড়েছে তা নয় সোনার পাশাপাশি বেড়েছে রুপোর দাম। বর্তমানে রুপোর দাম এক লাখ টাকা ছাড়িয়ে গেছে। দেখে নিন মে মাসে প্রথম সপ্তাহে বাজারে সোনা ও রুপোর দাম কত (Gold Price)।

Gold Price rise again check today's latest rates

আরও পড়ুন: ব্রিগেডে শপথ অনুষ্ঠান উপলক্ষে ট্রাফিক বদল, কোন কোন রাস্তা বন্ধ থাকবে জানেন?

২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১৪৪৬৫ টাকা। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৪৪৬৫০ টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৫২২০ টাকা। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৫২২০০ টাকা। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৫১৪৫ টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৫১৪৫০ টাকা।

সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২৫৭১০ টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২৫৭১০০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২৫৭০০ টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ২৫৭০০০ টাকা।

সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত এই ২৪ ক্যারেটের সোনার অন্য কোন ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বাড়ার বেশি থাকে। অপরদিকে, সোনার ক্যারেট (Gold karat) যত কম হবে তাতে বেশি পরিমাণে খাদ মেশানো থাকে। যার ফলে গয়নাটি সম্পূর্ণ খাঁটি হয় না (Gold Price)।