লক্ষ্মীবারে সোনার দামে বড় চমক! ফের বাড়ল হলুদ ধাতুর দর, জানুন আজকের রেট

Published on:

Published on:

Gold Price rise in the second week of may check today's rates
Follow

বাংলা হান্ট ডেস্ক: সোনার দাম ফের আকাশচুম্বী। ক্রমাগত বেড়েই চলেছে হলুদ ধাতুর দর (Gold Price)। এরফলে গহনা কেনা এখন মধ্যবিত্তদের কাছে স্বপ্নের সমান হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি চলছে বিয়ের মরশুম। এই সময় অনেকেই গহনা কেনার পরিকল্পনা করে থাকেন। তবে বর্তমানে যে পরিমাণে সোনার দাম বেড়েছে, তাতে এই মুহূর্তে আপনি যদি গহনা কেনার পরিকল্পনা করেন। তাহলে এক নজরে দেখে নিন আজকের লেটেস্ট রেট।

মে মাসের দ্বিতীয় সপ্তাহে বাড়ল সোনার দাম জানুন আজকের রেট (Gold Price)

ভারতে যে কোন উৎসবে সোনা কেনা অথবা উপহার দেওয়ার রীতি রয়েছে। এমনকি সোনা কেনা কে শুভ কাজের সঙ্গে তুলনা করা হয়। আবার অনেকেই সোনাকে বিনিয়োগের মাধ্যম হিসেবেও দেখে। সেই ক্ষেত্রে সোনার দাম বাড়লে বিনিয়োগে মুনাফা বেশি পাওয়া যায়। কিন্তু সোনার দাম বাড়লে, সোনা কেনার ক্ষেত্রে চাপ বাড়ে নাগরিকদের। জানুন আজকের লেটেস্ট প্রাইস (Gold Price)।

Gold Price rise in the second week of may check today's rates

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকের ফল আজ, অনলাইনে কীভাবে চেক করবেন জেনে নিন

২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১৫৩৬০ টাকা। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৫৩৬০০ টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৬১৬০ টাকা। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৬১৬০০ টাকা। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৬০৮০ টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৬০৮০০ টাকা।

সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২৮৭৩৫ টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২৮৭৩৫০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২৮৭২৫ টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ২৮৭২৫০ টাকা।

সোনা কেনার ক্ষেত্রে জুয়েলারিতে হলমার্কের চিহ্ন, হলমার্কিং এর বছর ও ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস (BIS)এর স্ট্যাম্প উল্লেখ থাকে। এই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস হলো এমন একটি সার্টিফিকেট যা নিশ্চিত করে গয়নাটি ব্যুরো কর্তৃক নির্ধারিত মান অনুযায়ী তৈরি হয়েছে কিনা। এছাড়াও যারা সঞ্চয়ের জন্য সোনা কিংবা সোনার বার কেনেন (Gold Price) তারা বরাবরই ২৪ ক্যারেটর পাকা সোনা কেনেন।