বাংলা হান্ট ডেস্ক:মাসের শুরুতে বাড়ল সোনার দাম। এছাড়াও সোনার দাম প্রতিদিনই ওঠানামা করে। তবে বাংলার বাজারে গত কয়েকদিন ধরেই সোনার দাম বেড়েই চলেছে। যার ফলে কালঘাম ছুটছে জন সাধারনের। আজ সোনার দামে ফের (Gold Price) লাফ দেখা গেল। আজ কিনতে কত খরচ হবে, দেখুন নতুন রেটচার্ট।
হু হু করে বাড়ল সোনার দাম জানুন আজকের রেট (Gold Price)
সামনেই আসছে বাঙালির শ্রেষ্ঠ সব দুর্গাপুজো। এই সময় বহু মানুষ গহনা কেনার পরিকল্পনা করে থাকেন। পাশাপাশি সঞ্চয় হোক কিংবা অলংকার বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষদের। দেখে নিন আজকের লেটেস্ট প্রাইস (Gold Price)।

আরও পড়ুন: আয়ুষ্মান পাননি? বিকল্প স্বাস্থ্যবিমায় কীভাবে আবেদন করবেন, রইল পদ্ধতি
২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১৪৬৩৫ টাকা। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৪৬৩৫০ টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৫৩৯৫ টাকা। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৫৩৯৫০টাকা। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৫৩২০ টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৫৩২০০ টাকা।
সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২৩৪২০ টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২৩৪২০০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২৩৪১০ টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ২৩৪১০০ টাকা।
উল্লেখ্য, সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (Karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনায় অন্য কোনও ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম (Gold Price) বেশি থাকে। আর ২২ ক্যারেটের দাম কিছুটা কম থাকে। সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়।













