বাংলা হান্ট ডেস্ক: সোনার দাম কখনই বাজারে স্থির থাকে না। তবে বর্তমানে সোনার দাম যে পরিমাণে বৃদ্ধি পেয়েছে তাতে গহনাকে নাম মধ্যবিত্তের কাছে স্বপ্নের সমান হয়ে দাঁড়িয়েছে। কিন্তু মে মাসের শেষ সপ্তাহের প্রথম দিনে সোনার দাম অপরিবর্তিত রয়েছে। এই মুহূর্তে আপনি যদি গহনা কেনা পরিকল্পনা করেন তাহলে এক নজরে দেখে নিন আজকের রেট (Gold Price)।
অপরিবর্তিত সোনার দাম জানুন আজকের লেটেস্ট রেট (Gold Price)
সঞ্চয় হোক কিংবা অলংকার বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা (Gold Price)। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম বৃদ্ধি পেলে কপালে চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষদের। সূত্রের খবর, মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহের কারণে সোনার দামের ওঠা পড়া লেগেই রয়েছে। এমনকি ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ ও একাধিক কারণের জন্য সোনার দামের ওপর প্রভাব পড়ছে।

আরও পড়ুন: পুরনো মাছও হবে একেবারে টাটকা, ফ্রিজে রাখার সময় মেনে চলুন এই কৌশল
আহমেদাবাদে ২৪ ক্যারাট সোনার প্রতি গ্রামের দাম ১৫,৯৪৩ এবং ২২ ক্যারাট সোনার দাম ₹১৪,৬১৫ টাকা ।ভুবনেশ্বরে আজ ২৪ ক্যারাট ও ২২ ক্যারাট সোনার দাম যথাক্রমে ১৫,৯৩৮ এবং ১৪,৬১০ টাকা ।
চণ্ডীগড়ে আজ সোনা কিনতে গেলে ২৪ ক্যারাটের জন্য প্রতি গ্রামে ১৫,৯৫৩ এবং ২২ ক্যারাটের জন্য ১৪,৬২৫ টাকা খরচ করতে হবে। কলকাতায় আজ ২৪ ক্যারাট সোনার প্রতি গ্রামের দাম ১৫,৯৩৮ এবং ২২ ক্যারাট সোনার দাম টাকা ১৪,৬১০।
দিল্লিতে এই দাম যথাক্রমে ১৫,৯৫৩ এবং ₹১৪,৬২৫ টাকা। চেন্নাইয়ে সোনার দাম অন্য শহরের তুলনায় কিছুটা বেশি, সেখানে ২৪ ক্যারাট সোনা বিকোচ্ছে ₹১৬,১২৪ এবং ২২ ক্যারাট সোনা ₹১৪,৭৮০ দরে।
এই সোনার দাম বৃদ্ধি (Gold Price) পাওয়ায় জনসাধারণের মাথায় আবারও চিন্তার ভাঁজ পড়েছে। সোনার দাম এতটাই বেড়ে গেছে যে, এটি অনেকের কাছে কেনা অসাধ্য হয়ে পড়েছে। তবে সোনার দাম বৃদ্ধির পরও সোনার বাজারে বিনিয়োগের আকর্ষণ কমেনি।













