বাংলা হান্ট ডেস্ক: সোনার দাম ক্রমাগত ওঠানামা করেই থাকে। তবে মে মাসে প্রথম সপ্তাহে সোনার দাম (Gold Price) ঊর্ধ্বমুখী ছিল। এর ফলে যথারীতি পকেটে চাপ পড়েছে মধ্যবিত্তের। কারণ বর্তমানে চলছে বিয়ের মরশুম। এই সময় অনেকেই গহনা কেনার পরিকল্পনা করে থাকেন। হঠাৎ করে ফের সোনার দাম বেড়ে যাওয়ায়, বর্তমানে গহনা কেনা মধ্যবিত্তের কাছে স্বপ্নের সমান হয়ে দাঁড়িয়েছে। তবে মে মাসের প্রথম সপ্তাহ শেষে বাজারে হলুদ ধাতুর দর কত তা এক নজরে দেখে নিন (Gold Price)।
মে মাসের প্রথম সপ্তাহে বাজারে সোনার দাম কত? (Gold Price)
সঞ্চয় হোক কিংবা অলংকার বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষদের। সূত্রের খবর, মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহের কারণে সোনার দামের ওঠা পড়া লেগেই রয়েছে। এমনকি ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ ও একাধিক কারণের জন্য সোনার দামের ওপর প্রভাব পড়ছে। জেনে নিন আজকের লেটেস্ট রেট (Gold Price)।

আরও পড়ুন: তেলের দামে ফের অশনি সংকেত, পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে বড় আপডেট সামনে
২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১৪৪৪০ টাকা। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৪৪৪০০ টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৫১৯৫ টাকা। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৫১৯৫০ টাকা। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৫১২০ টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৫১২০০ টাকা।
সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২৫৭৬০ টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২৫৭৬০০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২৫৭৫০ টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ২৫৭৫০০ টাকা।
পাশাপাশি সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত এই ২৪ ক্যারেটের সোনার অন্য কোন ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম (Gold Price) বাড়ার বেশি থাকে। অপরদিকে, সোনার ক্যারেট যত কম হবে তাতে বেশি পরিমাণে খাদ মেশানো থাকে। যার ফলে গয়নাটি সম্পূর্ণ খাঁটি হয় না। এমনকি, সোনার সঙ্গে অন্য কোন ধাতু মেশানো থাকলে সোনার রঙ বদলে যায়।













