সিন্ডিকেট যুদ্ধ নাকি পরিকল্পিত হামলা? গোলপার্কে ভয়াবহ তাণ্ডব দুষ্কৃতিদের, বোমা-গুলিতে রক্তাক্ত এলাকা

Published on:

Published on:

Golpark Violence Syndicate Clash Sparks Bombing and Firing in South Kolkata
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রবিবার সন্ধেবেলা আচমকাই রণক্ষেত্রের চেহারা নিল দক্ষিণ কলকাতার গোলপার্ক সংলগ্ন কাঁকুলিয়া রোড ও পঞ্চাননতলা এলাকা (Golpark Violence)। বোমাবাজি, গুলিচালনা, ভাঙচুর, সব মিলিয়ে এলাকায় তৈরি হয় চরম আতঙ্কের পরিবেশ। স্থানীয়দের অভিযোগ, সিন্ডিকেট দখলের লড়াই থেকেই এই ভয়াবহ সংঘর্ষের সূত্রপাত।

কী ঘটেছিল গোলপার্কে (Golpark Violence) ?

স্থানীয় সূত্রে খবর, প্রায় ১০০ থেকে ১৫০ জনের একটি দল এলাকায় ঢুকে বোমা ছুড়তে শুরু করে (Golpark Violence)। বোমার পাশাপাশি কাচের বোতল, ইটপাটকেল ছোড়া হয়। এমনকী কয়েকটি বাড়িতে ঢুকেও হামলা চালানো হয় বলে অভিযোগ। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, সিন্ডিকেট সংক্রান্ত বিবাদের জেরেই দুই দুষ্কৃতী গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষ বাধে। অভিযোগের তির স্থানীয় দুষ্কৃতি সোনা পাপ্পু ও তার দলবলের দিকে। এলাকাবাসীর দাবি, সোনা পাপ্পুর বিরুদ্ধে আগেও একাধিক অপরাধমূলক ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে এবং তার সঙ্গে রাজনৈতিক দলের যোগাযোগও রয়েছে।

ঘটনাস্থল থেকে কিছু দূরেই রবীন্দ্র সরোবর থানা থাকলেও হামলার সময় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, আগেও এলাকায় এমন ঘটনা ঘটেছে, কিন্তু পুলিশ যথাযথ ব্যবস্থা নেয়নি। রবিবারের ঘটনায় ভাঙচুর চালানো হয় বেশ কয়েকটি বাইকে। এমনকী পুলিশের গাড়িতেও হামলার চেষ্টা হয় বলে অভিযোগ।

সূত্রের খবর, সংঘর্ষ চলাকালীন একজনকে চপার দিয়ে কোপানো হয়। এলাকায় এখনও রক্তের দাগ ছড়িয়ে রয়েছে। ঘটনায় গুরুতর আহত হন দু’জন সনৎ সিং এবং গণেশ দাস। সনতের মাথায় গভীর আঘাত লাগে এবং গণেশের গায়ে গুলি লাগে। দু’জনকেই দ্রুত এসএসকেএম ট্রমা সেন্টারে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।

ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় রবীন্দ্র সরোবর থানার বিশাল পুলিশবাহিনী (Golpark Violence)। ডিসি ভোলানাথ পান্ডে ঘটনাস্থলে এসে পরিস্থিতি খতিয়ে দেখেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে কড়া আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই এই ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এলাকায় তল্লাশি অভিযান চলছে। ঘটনাস্থলে স্থানীয় তৃণমূল কাউন্সিলর পৌঁছলে ক্ষুব্ধ বাসিন্দারা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, এলাকার নিরাপত্তা নিয়ে বারবার অভিযোগ জানানো হলেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।

Golpark Violence Syndicate Clash Sparks Bombing and Firing in South Kolkata

আরও পড়ুনঃ রাজ্য পুলিশে মেগা রদবদল, বদলি ২২ আইপিএস!

পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার (Golpark Violence) তদন্ত শুরু হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চলছে। আপাতত এলাকায় শান্তি বজায় রাখতে পুলিশ পিকেটিং বসানো হয়েছে এবং মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। স্থানীয়দের দাবি, গণেশ পুজোর সময়ও এলাকায় একই ধরনের অশান্তি হয়েছিল। বারবার এমন ঘটনায় আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। তাঁদের একটাই দাবি— এলাকায় দ্রুত স্থায়ী শান্তি ফিরিয়ে আনুক প্রশাসন।