রাজ্য পুলিশে মেগা রদবদল, বদলি ২২ আইপিএস!

Published on:

Published on:

Major Reshuffle in West Bengal Police Administration
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য পুলিশের (West Bengal Police) প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল করল পশ্চিমবঙ্গ সরকার। একসঙ্গে মোট ২২ জন আইপিএস অফিসারকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি জেলায় পুলিশ সুপার থেকে শুরু করে রেঞ্জ আইজি, এমনকি কলকাতা পুলিশের শীর্ষ পদেও একাধিক পরিবর্তন আনা হয়েছে। সম্প্রতি রাজ্যের বিভিন্ন ঘটনাপ্রবাহের পর এই রদবদল বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন প্রশাসনিক মহল।

কাকে কোথায় বদলি করা হয়েছে (West Bengal Police)?

রাজ্য সরকারের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, চন্দননগর পুলিশ কমিশনার (সিপি) ও বর্ধমান রেঞ্জের আইজি অমিত পি জাভালগিকে বারাসাত রেঞ্জের আইজি পদে বদলি করা হয়েছে। অন্যদিকে ডিআইজি ট্র্যাফিক এবং বারাসাত রেঞ্জের ডিআইজি অলোক রাজোরিয়াকে বর্ধমান রেঞ্জের ডিআইজি হিসেবে নিয়োগ করা হয়েছে।

সম্প্রতি মুর্শিদাবাদের বেলডাঙায় ঘটে যাওয়া অশান্তির পর মুর্শিদাবাদের পুলিশ সুপার (এসপি) কুমার সানি রাজকে ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি)-র বিশেষ সুপার (এসএস) পদে বদলি করা হয়েছে। প্রশাসনিক মহলে এই বদলি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন আইবি-র এসএস ধৃতিমান সরকার, যিনি নতুন করে মুর্শিদাবাদের এসপি-র দায়িত্ব গ্রহণ করেছেন।

এ ছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ পদে (West Bengal Police) রদবদল করা হয়েছে। সিআইডি-র এসএস দেবযানী দত্তকে শিয়ালদহ রেলওয়ে পুলিশের (এসআরপি) সুপারিনটেনডেন্ট পদে নিয়োগ করা হয়েছে। বনগাঁর এসপি দীনেশ কুমারকে কলকাতা পুলিশের উত্তর বিভাগের ডিসি করা হয়েছে। একই সঙ্গে কলকাতা পুলিশের উত্তর বিভাগের ডিসি দীপক সরকারকে দক্ষিণ বিভাগের ডিসি পদে বদলি করা হয়েছে। বারাসাতের নতুন এসপি হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রিয়ব্রত রায়। বর্তমান বারাসাত এসপি প্রতীক্ষা ঝারখারিয়াকে দার্জিলিঙের এসপি হিসেবে পাঠানো হয়েছে। কলকাতা পুলিশের পূর্ব বিভাগের ডিসি আরিশ বিলালকে পশ্চিমবঙ্গ পুলিশের আইবি-র বিশেষ সুপার পদে বদলি করা হয়েছে।

উল্লেখযোগ্যভাবে, শুক্রবার রাজীব কুমারের অবসরের পর সিনিয়র আইপিএস পীয়ুষ পান্ডেকে রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল (ডিজি) ইন-চার্জ পদে নিয়োগ করা হয়েছে। কলকাতা পুলিশের কমিশনার মনোজ কুমার ভার্মাকে পশ্চিমবঙ্গের ডিরেক্টর (সিকিউরিটি) পদে পাঠানো হয়েছে। তাঁর জায়গায় দক্ষিণবঙ্গের এডিজি ও আইজি সুপ্রতিম সরকারকে কলকাতা পুলিশ কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে।

 

Major Transfer in West Bengal Police Before Election

আরও পড়ুনঃ কলকাতা মেট্রো সম্প্রসারণে মেগা ফান্ডিং! বাজেটে কোথায় কত টাকা বরাদ্দ করলেন নির্মলা? জানুন

অন্যদিকে এসটিএফ-এর এডিজি ও আইজি বিনীত কুমার গোয়েলকে এডিজি (আইনশৃঙ্খলা) পদের পাশাপাশি দুর্নীতি দমন ব্যুরো (এসিবি)-র এডিজি-র অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এডিজি ও আইজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিমকে স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর এডিজি করা হয়েছে এবং একই সঙ্গে তাঁকে ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি)-র এডিজি-র অতিরিক্ত দায়িত্বও দেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রের মতে, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও মজবুত করতেই এই বড়সড় রদবদল করা হয়েছে। সামনের দিনগুলিতে রাজ্য পুলিশের (West Bengal Police) কার্যক্রমে এর গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে বলেই মনে করা হচ্ছে।